পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
পবিত্র সূরা কুরাইশ শরীফ
পবিত্র আয়াত শরীফ সংখ্যা ৪
بِسْمِ اللهِ الرَّحْـمٰـنِ الرَّحِيْمِ
لِاِيْلٰفِ قُـرَيْشٍ ۙ اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ۚ فَـلْيَعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِ ۙ الَّذِىْ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ ۟
ছহীহ তরজমা : আশ্চর্য! কুরাইশদের আগ্রহ বা আসক্তির জন্যে। তাদের আগ্রহ বা আসক্তি হচ্ছে- শীত ও গ্রীষ্মকালের ছফর। অতঃপর তারা যেন ইবাদত করে এই পবিত্র ঘর মুবারক উনার মহান রব তায়ালা উনার। যিনি তাদেরকে খাদ্য খাওয়ান ক্ষুধার সময় বা ক্ষুধার্ত অবস্থায় এবং নিরাপত্তা দান করেন ভয়ের সময়।
পবিত্র সূরা মাঊন শরীফ
পবিত্র আয়াত শরীফ ৭
بِسْمِ اللهِ الرَّحْـمٰـنِ الرَّحِيْمِ
اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِ ؕ فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَ ۙ وَلَا يـَحُضُّ عَلٰى طَعَامِ الْـمِسْكِيْنِ ؕ فَوَيْـلٌ لِّلْمُصَلِّيْنَ ۙ الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِـهِمْ سَاهُوْنَ ۙ الَّذِيْنَ هُمْ يُـرَاءُوْنَ ۙ وَيـَمْنَعُوْنَ الْـمَاعُوْنَ ۟
ছহীহ তরজমা : আপনি কি দেখছেন, যে বিচার দিবসকে মিথ্যারোপ করে বা মিথ্যা বলে। অতঃপর এই যে, ইয়াতীমকে গলা ধাক্কা দেয় বা গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এবং অভাবগ্রস্তকে খাদ্য খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করে না। অতঃপর মুছল্লীদের জন্য জাহান্নাম বা ধ্বংস। যে সমস্ত মুছল্লীরা তাদের নামায সম্পর্কে গাফিল। যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামায পড়ে বা আমল করে। এবং যারা সাধারণ নিত্য প্রয়োজনীয় বস্তু দিতে নিষেধ করে বা যাকাত দিতে নিষেধ করে।
পবিত্র সূরা কাউছার শরীফ
পবিত্র আয়াত শরীফ ৩
بِسْمِ اللهِ الرَّحْـمٰـنِ الرَّحِيْمِ
اِنَّآ اَعْطَيْـنَاكَ الْكَوْثَـرَ ؕ فَصَلِّ لِرَبِّكَ وَانْـحَرْ ؕ اِنَّ شَانِئَكَ هُوَ الْاَبْتَـرُ ۟
ছহীহ তরজমা : নিশ্চয়ই আমি আপনাকে কাওছার হাদিয়া করেছি। অতএব, আপনি আপনার মহান রব তায়ালা উনার সন্তুষ্টি মুবারক হাছিলের জন্য নামায পড়ুন এবং কুরবানী করুন। অর্থাৎ আপনার উম্মত উনাদেরকে নামায পড়তে বলুন ও কুরবানী করতে বলুন। নিশ্চয়ই আপনার শত্রুরা র্নিবংশ ও লাঞ্ছিত।
পবিত্র সূরা কাফিরূন শরীফ
পবিত্র আয়াত শরীফ ৬
بِسْمِ اللهِ الرَّحْـمٰـنِ الرَّحِيْمِ
قُلْ يَا اَيُّهَا الْكَافِرُوْنَ ۙ لَا اَعْبُدُ مَا تَـعْبُدُوْنَ ۙ وَلَا اَنْتُمْ عَابِدُوْنَ مَا اَعْبُدُ ۚ وَلَا اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّـمْ ۙ وَلَا اَنْتُمْ عَابِدُوْنَ مَا اَعْبُدُ ؕ لَكُمْ دِيْـنُكُمْ وَلِـىَ دِيْنِ ۟
ছহীহ তরজমা : আপনি বলুন, হে কাফিরেরা! আমি ইবাদত করি না, তোমরা যার উপাসনা করো। এবং আমি যাঁর ইবাদত করি তোমরা উনার ইবাদতকারী নও। এবং আমি ইবাদতকারী নই তোমরা যার উপাসনা কর। এবং আমি যাঁর ইবাদত করি তোমরা উনার ইবাদতকারী নও। আমার জন্য আমার দ্বীন এবং তোমাদের জন্য তোমাদের ধর্ম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি আরো আদেশ মুবারক করেছেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান বুলন্দী শান মুবারক প্রকাশ: ‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (১৬)
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৯)
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












