ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৩৭)
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি চান, কি চান?
إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
নিশ্চয়ই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা বের করে দিয়ে, আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অর্থাৎ আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এরপরে এতটুকু পবিত্র আয়াত শরীফ নাািযল করা হলো। আবার আরেকখানা পবিত্র আয়াত শরীফ নাযিল করলেন। শুধু এতটুকু না।
وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللهِ وَالْحِكْمَةِ إِنَّ اللهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন যে, হ্যাঁ আপনারা পবিত্র থেকে পবিত্রতম। আপনাদের স্পর্শ মুবারকে এসে মানুষ পবিত্রতা হাছিল করবে।
وَاذْكُرْنَ مَا يُتْلٰى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللهِ وَالْحِكْمَةِ
তাহলে আপনাদের হুজরা শরীফে যে পবিত্র ওহী মুবারক নাযিল হয়েছেন। আপনাদের হুজরা শরীফে ওহী মুবারক নাযিল হয়েছে, পবিত্র হাদীছ শরীফ ইরশাদ মুবারক হয়েছেন সেগুলো থেকে আপনারা মানুষকে নাছীহত মুবারক করুন। সেখান থেকে ওয়াজ করুন, নছীহত করুন, মানুষকে হিদায়াত করুন।
إِنَّ اللهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
নিশ্চয়ই যিনি খ্বালিক্ব মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি অত্যন্ত সূক্ষè খবর রাখনেওয়ালা। তিনি সব জানেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এ পর্যন্ত নাযিল করা হলো।
পবিত্র সূরা তাহরীম শরীফ উনার যখন ৫ খানা পবিত্র আয়াত শরীফ নাযিল হয়ে গেলো, এরপরে এক মাস অতিবাহিত হলেন। এটাকে মানুষ ইলা বলে। পবিত্র মুর্হরমুল হারাম শরীফ মাস শেষ হলো। পবিত্র মুর্হরমুল হারাম শরীফ মাস শেষ হওয়ার পর পবিত্র ছফর শরীফ মাস শুরু হলো। এরপর আসার পরে এই তা’খীরের পবিত্র আয়াত শরীফ নাযিল হলো, মানুষকে জানানো হলো, বুঝানো হলো। এরপরে উনাদের খুছূছিয়াত মুবারক বর্ণনা করার জন্য আবার বাকি পবিত্র আয়াত শরীফ নাযিল করা হলো এবং এরপরে নাযিল হলো এই শেষ আয়াত শরীফখানা যে, আপনারা মানুষকে তা’লীম মুবারক দেন। এখন এটা তাছাওউফের পরিভাষায় বলা হয়, যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি উনাদেরকে খিলাফত মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আসলে তো উনারাই খলীফা। উনারা যে খলীফা এটা একটা আনুষ্ঠানিকতা করা হয়েছে। এরপরে নাযিল করা হয়েছে বাকি পবিত্র সূরা তাহরীম শরীফ উনার পবিত্র আয়াত শরীফগুলি। তারপরে নাযিল করেছেন, সেখানে আবার অনেক লম্বা আলোচনা। দুইখানা পবিত্র আয়াত শরীফ এক রুকুর মধ্যে, পরে আবার ৫ খানা পবিত্র আয়াত শরীফ রয়ে গেছে। আবার আমরা সামনে আলোচনা করবো। ইনশাআল্লাহ। এই ৭ খানা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আবার উনাদের খুছূছিয়াত, বৈশিষ্ট্য মুবারক সম্পর্কে খুব সতর্ক করা হয়েছে। মানুষতো ফিকির করে না উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত বিষয়গুলো। এরা যে বর্ণনা করে, এতে কাফির মুশরিক হওয়া ছাড়া, জাহান্নামী হওয়া ছাড়া কোন গতি থাকবে না। নাউযুবিল্লাহ! অথচ মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি মহব্বত মুবারক করেন, ২৪ ঘন্টা উনাদের ছানা-ছিফত মুবারকে তিনি নিজেই মশগুল। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! একইভাবে হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ছানা-ছিফত মুবারক করতে তিনি নিজেই মশগুল। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তাহলে মানুষ এ বিষয় মুবারক কিভাবে উপলদ্ধি করবে। মানুষের উপলদ্ধির বাইরে, মানুষ উপলদ্ধি করতে পারবে না। বিষয়টা কঠিন, কঠিন একটা বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সত্যের মাপকাঠি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৪)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আল্লাহওয়ালা হতে হলে প্রতিটি ক্ষেত্রে আদব রক্ষা করা আবশ্যক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একমাত্র খালিছভাবে মহান আল্লাহ পাক উনার জন্যই ইবাদত করতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (৬ষ্ঠ পর্ব)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৯)
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (৮)
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












