ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (১২১)
, ০১লা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এজন্য লম্বা একটি হাদীছ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ.
আমি আমার পরে পুরুষের জন্য কোন ফিৎনা রাখিনি, সবচাইতে বড় ফিৎনা এবং ক্ষতির কারণ যেটা রেখে এসেছি, সেটা হচ্ছে মহিলা। আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমার পরে পুরুষের জন্য কোন ফিৎনা রেখে আসিনি। তবে কঠিন বিপদ সেটা হচ্ছে,
عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ.
মহিলারা হচ্ছে পুরুষদের জন্য ফিৎনার একমাত্র কারণ। এখানে পর্দার খিলাফ হলে কঠিন গুণাহে গুণাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে, ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে, ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কাজেই প্রত্যেককেই পর্দা করে সতর্ক থাকতে হবে। সেটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন-
وَتُوبُوا إِلَى اللهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
হে ঈমানদাররা! (তোমরা আয়াত শরীফ যা পাঠ করবে নাযিল হওয়ার পূর্বে অনেক কিছু জাননি, আমল করনি, খিলাফ করেছ। এখন আয়াত শরীফ নাযিল হয়ে গেছে, তোমরা জেনে ফেলেছ) এখন তোমরা তওবা করে (সমস্ত বেহায়া-বেপর্দা থেকে ফিরে) মহান আল্লাহ পাক উনার দিকে রুজু হয়ে যাও। অবশ্যই তোমরা কামিয়াবী হাছিল করবে। ”
অন্যত্র মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَاسْتَغْفِرُوا اللهَ إِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ
“ইস্তিগফার করো, মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল। ”
আর হাদীছ শরীফ উনার মধ্যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
كُلُّ بَنِي آدَمَ خَطَّاءٌ، وَخَيْرُ الْخَطَّائِينَ التَّوَّابُونَ.
প্রত্যেক আদম সন্তান গুণাহগার; গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যে বেশি বেশি ইস্তিগফার করে। ” সুবহানাল্লাহ!
কাজেই পর্দা করা ফরয করে দেয়া হয়েছে। সেটা জানা হয়েছে, তা পালন করতে হবে। এখন কেউ পুরাপুরি করবে, কেউ ভুল-ত্রুটি করবে, ভুল-ত্রুটি হলেও ইস্তিগফারের মধ্যে মশগুল থাকুক। আস্তে আস্তে সে কোশেশ করুক, অবশ্যই সে কামিয়াবী হাছিল করতে পারবে, অবশ্যই সে কামিয়াবী হাছিল করতে পারবে। এর মধ্যে কোন ত্রুটি-গাফলতি করা যাবে না।
সেজন্য হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে-
التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لاَ ذَنْبَ لَهُ.
তওবাকারী যেন কোন গুনাহ্ই করেনি। সুবহানাল্লাহ!
এটা সোজা কথা নয়। আমরা সাধারণভাবে মনে করে থাকি, ইস্তিগফার করলে মহান আল্লাহ পাক তিনি গুনাহ মাফ করে দেন। এটা সাধারণভাবে সকল মানুষই মনে করে।
এটা কিতাবে রয়েছে, আমিল-উলামাগণ বলে থাকেন, তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু কতটুকু মাফ হয়, এটা কি ফিকির করেছে? ফিকির করেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)