ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৬৯)
, ০৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০১ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইবলিস তার আসা-যাওয়া জারি রেখেছে।
সে বললো, অসুবিধার কি রয়েছে, এখানে তো আর কেউ নেই, আর তুমি আবেদ, তোমার সামনে এসেই খাদ্য দিবে, অসুবিধার কি কারণ? অসুবিধা নেই, সে তোমার মেয়ের মত থাকবে, অসুবিধা কি? বলে, হালকা পর্দার খেলাফ সে করলো।
আস্তে আস্তে সে ভিতরে এসে খাদ্য পৌঁছাতো। পৌঁছাতে পৌঁছাতে এমন এক অবস্থায় পৌঁছলো, অবৈধ সম্পর্ক হয়ে গেলো। নাউযুবিল্লাহ!
এদিকে তো দু’ভাই তারা জিহাদে চলে গেছে। অবৈধ সম্পর্ক হয়ে শেষ পর্যন্ত অবৈধভাবে সেই মেয়ের একটা সন্তান হয়ে গেলো।
যখন সন্তান হয়ে গেলো। ইবলিস এসে বললো, ‘তুমি কি করেছো? সর্বনাশ করেছো? জিহাদ তো প্রায় শেষ, তারা চলে আসবে। এক কাজ করো, এ সন্তানটাকে হত্যা করে ফেলো, যাতে তারা বুঝতে না পারে। ’ নাউযুবিল্লাহ!
সে আবেদ কোন পথ না পেয়ে শেষ পর্যন্ত সে তার মান-ইজ্জত রক্ষা করার খেয়ালে সন্তানটাকে হত্যা করে ফেললো। কোথায় দাফন করবে? তারা এসে তো বুঝে ফেলবে। কোন স্থানে নতুন কবর দেখলে মানুষ জিজ্ঞাসা করবে, কবরটা কোথা থেকে আসলো। তুমি এক কাজ করো, এক নিরিবিলি স্থানে, জঙ্গলে, সেখানে এটাকে মাটি চাপা দিয়ে দাও। আবেদ মনে করেছিলো, সে তার উপদেষ্টা। শয়তানের মিথ্যা ওয়াস্ওয়াসার কারণে সে সেই সন্তানকে হত্যা করে গর্তে পুঁতে রাখলো। নাউযুবিল্লাহ!
এদিকে জিহাদ প্রায় শেষ হয়ে আসলো। সে দু’ভাই ফিরে আসলো তাদের বাড়ীতে। ইবলিস এসে বললো, দেখো, তুমি তো সর্বনাশ করেছো। তোমার তো এখন আর উপায় নেই। তুমি এত বড় আবেদ, তোমাকে মানুষ জানে, তুমি এত পরহেযগার, তুমি এ কাজ করেছো, এখন তোমার বাঁচার কোন উপায় নেই, আমি তাদেরকে বলে দিবো। তুমি যে এ কাজ করেছো, হত্যা করেছো, এটা আমি বলে দিবো।
তখন সে আবেদ অপারগ হয়ে বললো, ‘তাহলে কি করা যেতে পারে?’
ইবলিস বললো, ‘তোমার একটা পথ রয়েছে, তুমি বাঁচতে পারো, আমি বলবো না। ইবলিস যেহেতু মিথ্যাবাদী, লা’নতগ্রস্ত, মালউন, তার তো স্বভাব সেটা।
আবেদ জিজ্ঞাসা করলো, ‘কি করতে হবে?’
তুমি এক কাজ করো, যদি শরাব পান করো তাহলে আমি আর বলবো না। আবেদ শেষ পর্যন্ত তার মান-ইজ্জত, সম্মান বাঁচানোর জন্য শরাবও পান করলো। নাউযুবিল্লাহ!
ইবলিস এসে বললো যে, ‘দেখো এতেও চলবে না। আরো একটা শর্ত পালন করতে হবে, তাহলে আমি তোমার একথা তাদেরকে বলবো না। আমি সব ঠিক করে দিয়েছি, তুমি আমার ওয়াদা খেলাফ করেছো, তার মান ইজ্জত নষ্ট করেছো। কঠিন অপরাধ করেছো। কি শর্ত রয়েছে, ‘তুমি যদি সেই কবরে গিয়ে অর্থাৎ সেই সন্তানের কবরে সিজদা করতে পারো তাহলে আমি আর বলবো না। ’
সে আবেদ অপারগ হয়ে শেষ পর্যন্ত সেখানে সিজদাও করলো। নাউযুবিল্লাহ!
কিন্তু ইবলিস যেহেতু প্রতারক, মিথ্যুক, মালউন, মরদূদ, রজীম। সে তার দু’ভাইকে সে কথাটা বলে দিলো। শুধু তাই নয়, তাদেরকে বলে তাদেরকে এনে মাটি খুঁড়ে সেই বাচ্চা দেখিয়ে দিলো যে, আবেদ এ ঘটনা ঘটিয়েছে। শেষ পর্যন্ত আবেদ ধরা পড়লো, সমাজে শাস্তিপ্রাপ্ত হলো। তার আমল-আখলাক্ব, মান-ইজ্জত, সম্মান সব নষ্ট হয়ে গেলো এই এক ওয়াস্ওয়াসার কারণে। (অসমাপ্ত)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)