ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৫৩)
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত আবুল বাশার আলাইহিস সালাম তিনি গেলেন অতঃপর সালাম দিলেন।
উনারা জাওয়াবে বললেন-
اَلسَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللهِ
একটা শব্দ বাড়িয়ে উনারা বললেন। সেজন্য আদম সন্তানের জন্য এই নিয়ম মহান আল্লাহ পাক তিনি করে দিলেন।
আর মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও করে দিলেন, সালাম দিবে-
اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
ইচ্ছা করলে আরো বাড়িয়ে বলতে পারে-
وَبَرَكَاتُهٗ وَمَغْفِرَتُهٗ
আরো অনেক বাড়িয়ে বলতে পারে। সালাম দিবে এবং তার জাওয়াবও দিবে। মহান আল্লাহ পাক তিনি সেটাই ফায়সালা করে দিলেন যে, গৃহবাসীর কাছে গিয়ে সালাম দিবে, সে তার জাওয়াব দিবে। জাওয়াব দিলেই বুঝা গেল যে, গৃহবাসী রয়েছে এবং তার অনুমতি হয়ত সে পাবে।
এরপর সে অনুমতি দিবে যে, আসতে পারেন; তখনই সে প্রবেশ করবে, এর পূর্বে নয়। সালাম দিয়ে সালামের জাওয়াব দেয়ার পর যখন অনুমতি দেয়া হবে তখনই সে প্রবেশ করবে, এর পূর্বে সে প্রবেশ করতে পারবে না। সেটা নিষেধ করে দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে হাদীছ শরীফে এসেছে-
عَنْ حَضْرتْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ: أَتَانَا أَبُو مُوسَى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ: إِنَّ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ أَرْسَلَ إِلَيَّ أَنْ آتِيَهُ، فَأَتَيْتُ بَابَهُ، فَسَلَّمْتُ ثَلَاثًا، فَلَمْ يَرُدَّ عَلَيَّ فَرَجَعْتُ وَقَدْ قَالَ لِيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا اِسْتَأْذَنَ أَحَدُكُمْ ثَلَاثًا فَلَمْ يُؤْذَنْ لَهُ، فَلْيَرْجِعْ ". فَقَالَ عُمَرُ عَلَيْهِ السَّلَامُ: أَقِمْ عَلَيْهِ الْبَيِّنَةَ. قَالَ أَبُو سَعِيدٍ: فَقُمْتُ مَعَهُ، فَذَهَبْتُ إِلَى عُمَرَ عَلَيْهِ السَّلَامُ، فَشَهِدْتُ
হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন যে, একদিন হযরত আবু মূসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আমার কাছে আসলেন, এসে আমাকে বললেন যে, হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি আমাকে সংবাদ দিয়েছিলেন যাওয়ার জন্য। আমি গিয়েছিলাম।
আমি উনার বাড়ীতে গিয়েছিলাম, উনার দরজায় দাঁড়িয়ে তিনবার সালাম দিয়েছিলাম। আমাকে সালামের কোন জাওয়াব দেয়া হয়নি, আমি সেজন্য ফিরে এসেছি।
যখন আমি ফিরে চলে আসলাম এরপর আমাকে সংবাদ দিয়ে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনাকে কোন জিনিস নিষেধ করেছিল আমার ঘরে প্রবেশ করতে? আমি তো সংবাদ দিয়েছিলাম, আপনি কেন আসলেন না? কোন্ জিনিস আপনাকে বাধা দিয়েছিল আমার ঘরে প্রবেশ করতে?
তিনি বললেন, আমি এসেছিলাম, আপনার দরজায় দাঁড়িয়ে আমি তিনবার সালাম দিয়েছিলাম, فَلَمْ يَرُدَّ عَلَيَّ সালামের কোন জাওয়াব আমি পাইনি فَرَجَعْتُ আমি সেজন্য ফিরে চলে গিয়েছিলাম।
হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
হযরত আবু মূসা আশয়ারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বললেন, ‘হে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! আপনি তো আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমি কেন আসলাম না। আমি তো এসেছিলাম, শুধু এসেছিলাম তাই নয়? এসে আপনার দরজায় দাঁড়িয়ে আমি তিনবার সালামও দিয়েছিলাম। আপনার বাড়ী থেকে আমি কোন জবাব পাইনি সেজন্য আমি চলে গিয়েছি। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)