ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (২৮)
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১৮ জুন, ২০২৫ খ্রি:, ০৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপরে ইরশাদ মুবারক করা হয়েছে, আরেকজন মহিলা ছাহাবী বর্ণনা করতেছেন-
عَنْ حَضْرَتْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا، قَالَتْ: أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ
মহিলা ছাহাবী উনি বর্ণনা করেন যে, আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একজন উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার নিছবতে আযীমাহ মুবারকে অলীমা করেছিলেন মাত্র দুই মুদ যব দিয়ে। এক মুদ হচ্ছে আমাদের দেশের হিসাবে প্রায় ১৪ ছটাক, প্রায় ১৪ ছটাক হচ্ছে এক মুদ। দুই মুদ দিয়ে অর্থাৎ ২৮ ছটাক দিয়ে অলীমা করেছিলেন। অর্থাৎ যদি কারো সাধ্য সামর্থ থাকে সে বেশী করেও অলীমা করতে পারে। আর যদি তার সাধ্য-সামর্থ কম হয় তাহলে সে অল্প, ছোট খাট করেও অলীমার ব্যবস্থা করতে পারবে। সেটা জায়েয রয়েছে এবং অলীমা করা হচ্ছে খাছ সুন্নত।
যেমন আরো হাদীছ শরীফে ইরশাদ মুবারক করা হয়েছে-
عَنْ حَضْرَتْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ قَالَ مَا هَذَا قَالَ إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ.
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাপড়ের মধ্যে হলুদ সুতার মত একটা কিছু দেখতে পেলেন। দেখে আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন যে, এটা কি? উনি বললেন যে, “ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
إِنِّي تَزَوَّجْتُ اِمْرَأَةً
একজন মহিলাকে আমি বিবাহ করেছি,
عَلَى وَزْنِ نَوَاةٍ مِّنْ ذَهَبٍ
মোহর হিসাবে সাব্যস্ত করা হয়েছিল খেজুরের বিচির মত এক স্বর্ণের টুকরা দানা। ”
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَارَكَ اللهُ لَكَ أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ.
আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন যে, “মহান আল্লাহ পাক তিনি আপনাকে বরকত দান করুন, তবে আপনি একটা অলীমা করে নিন। যদিও বকরী দিয়ে হোক না কেন; অলীমা করে নিন।
অর্থাৎ অলীমা করা হচ্ছে সুন্নত। তবে আমাদের দেশে একটা নিয়ম রয়েছে, যা বদ রসম। আসলে নিয়ম হলো- অলীমা করবে ছেলের পক্ষ বা ছেলে। মেয়ের পক্ষের অলীমা করার নিয়ম নেই। হ্যাঁ, মেয়ের পক্ষ অর্থাৎ মেয়েকে যখন তুলে আনতে যাবে তখন মেয়ের পক্ষ অল্প কিছু মেহমানদারী করে মেয়েকে তুলে দিবে। তবে মূল অলীমা যেটা খাদ্যের ব্যবস্থা, সেটা ছেলের পক্ষ বা ছেলে করবে। এটা হচ্ছে খাছ সুন্নত।
কিন্তু আমাদের দেশে দেখা যায় বিপরীত। মেয়ের পক্ষ বড় করে, ছেলের পক্ষ সামান্য কিছু করে থাকে। এটা হচ্ছে সুন্নতের খিলাফ। সেটাই আখিরী রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, অলীমা করো। এই আয়াত শরীফের দ্বারা অলীমা করা সুন্নত সাব্যস্ত হলো এবং পর্দা করা সেটা ফরয।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)