ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (২০)
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি যখন এই ইফকের ঘটনায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুজরা শরীফ থেকে বাড়িতে চলে গেলেন, অর্থাৎ হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ওখানে চলে গেলেন ও অবস্থান করতে লাগলেন যে, মহান আল্লাহ পাক তিনি কোন ফায়ছালা করেন কি-না? এদিকে কাফিররা, মুশরিকরা, মুনাফিকরা সেটাতো রটাতে লাগলো। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেটা কিছু কিছু হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে জিজ্ঞাসা করলেন যে, “আপনারা কী মনে করেন?” উনারা প্রত্যেকেই উনাদের আক্বল, সমঝ অনুযায়ী কথা বললেন এবং হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার পবিত্রতা ঘোষণা করলেন, “এটা কস্মিনকালেও হতে পারেনা। ”
সবচাইতে স্পষ্টভাবে যিনি বলেছিলেন, তিনি হলেন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম, যার শানে মহান আল্লাহ পাক উনার রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই বলেছিলেন-
اَلْحَقُّ يَنْطِقُ عَلَى لِسَانِ عُمَرَ عَلَيْهِ السَّلَامُ
“স্বয়ং মহান আল্লাহ পাক তিনি হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার যবানে কথা বলেন। ”
উনাকে যখন জিজ্ঞাসা করা হলো, “হে ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! “আপনি কি মনে করেন এই ঘটনার ব্যাপারে?”
উনি বললেন, “ইয়া রসূলাল্লাহ্, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কি করে বিশ্বাস করা যেতে পারে? এই ঘটনা কি করে বিশ্বাস করা যেতে পারে? কারণ যেখানে মহান আল্লাহ পাক তিনি আপনাকে এতো পবিত্র করে সৃষ্টি করেছেন, আপনার শরীর মুবারকে কোন মশা, মাছি বসে না। কোন ময়লা পয়দা হয়না, সমস্ত অপবিত্র থেকে, নাপাকী থেকে মহান আল্লাহ পাক তিনি আপনাকে পবিত্র রেখেছেন। যেখানে আপনার সমস্ত কিছুকে পবিত্র থেকে পবিত্রতম করে দেয়া হয়েছে, সেখানে এটা কি করে চিন্তা করা যেতে পারে যে, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার এই ঘটনাটা। এটা কস্মিনকালেও শুদ্ধ নয়, এটা সম্পূর্ণ মিথ্যা, বানানো। ”
মুনাফিকদের এটা মিথ্যা তোহমত বলে উনি স্পষ্ট ঘোষণা করলেন।
তার কয়েকদিন পর আয়াত শরীফ নাযিল হলো। হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার পবিত্রতা মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করে দিলেন। যে, কতটুকু পবিত্রা উনারা ছিলেন। অর্থাৎ কতটুকু পবিত্রা ছিলেন সেটা মহান আল্লাহ পাক তিনি এই ঘটনার মাধ্যমে ফুটিয়েছেন।
মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন-
وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
“মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে পবিত্রা করবেন পবিত্রা করার মতোই। এমন পবিত্রা যার পর কোন অপবিত্রতার লেশমাত্রও থাকবে না, চিহ্ন মাত্রও থাকবে না। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)