ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পর্দার গুরুত্ব-তাৎপর্য ও হুকুম-আহ্কাম (৮)
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৪ মে, ২০২৫ খ্রি:, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
তোমাদের অন্তরে সেটা বা সে বিষয় পুশিদা থাকুক অথবা তোমরা প্রকাশ করো।
فَإِنَّ اللهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সে সমস্ত বিষয় অবগত রয়েছেন। অর্থাৎ তোমাদের অন্তরে যা কিছু চুপিয়ে রাখ অথবা প্রকাশ করে থাক সে সকল বিষয় সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি অবগত রয়েছেন। ”
এই আয়াত শরীফ নাযিল হয়েছিল কেন? এই আয়াত শরীফের শানে নুযূল সম্পর্কে বলা হয়, একবার কয়েকজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা আসলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে। এসে উনারা পরস্পর আলোচনা করতেছিলেন। উনাদের মধ্যে একজন আলোচনা করতেছিলেন যে, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার বয়স মুবারক অল্প। অন্য একজন বলতেছিলেন যে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিদায় নেয়ার পর আমি হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনাকে বিয়ে করবো, ইত্যাদি ইত্যাদি আলোচনা করতেছিলেন। ঠিক সে সময় মহান আল্লাহ পাক তিনি নাযিল করলেন-
وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللهِ عَظِيمًا.
“তোমাদের জন্য এটা কখনই জায়েয হবেনা, মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেয়া এবং উনার যারা আযওয়াজে মুতহ্হারাত আলাইহিন্নাস সালাম রয়েছেন উনাদেরকে বিয়ে করা। মহান আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায় নেয়ার পর ক্বিয়ামত পর্যন্ত। এটা মহান আল্লাহ পাক উনার কাছে খুবই কঠিন বিষয়। সেটা তোমরা প্রকাশ করো অথবা চুপিয়ে রাখ;
فَإِنَّ اللهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
মহান আল্লাহ পাক তিনি সে বিষয় জানেন। অর্থাৎ তোমরা অন্তরেও পোষণ করতে পারবে না, প্রকাশ্যেও বলতে পারবে না। কোন মতেই সে ধারণা পোষণ করতে পারবে না যে, মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরে তোমরা উনাদেরকে বিয়ে করবে।
এরপর মহান আল্লাহ পাক তিনি নাযিল করে দিলেন কি? মহান আল্লাহ পাক তিনি নাযিল করে দিলেন-
اَلنَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ
“নিশ্চয়ই নূরে মুজাসসাম, হুজুর পাক তিনি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের কাছে তোমাদের নিজের চাইতেও বেশী আপন, প্রিয়, ঘনিষ্ঠ এবং উনার যাঁরা স্ত্রী রয়েছেন উনারা হচ্ছেন তোমাদের মাতা। উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম।
কাজেই উনাদেরকে তো বিয়ে করা জায়েয হবে না এবং বিয়ে করার কল্পনা, চিন্তা-ফিকির করাও জায়েয হবেনা। ”
যেহেতু উনারা হচ্ছেন, সমস্ত মু’মিনদের মাতা। সেটাই মহান আল্লাহ পাক তিনি ঘোষণা করেছেন,
يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
“আয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আযওয়াজে মুতহ্হারাত আলাইহিন্নাস সালাম! আপনারা যারা রয়েছেন, আপনারা অন্য কোন মহিলার মত নন। ”
অন্য কোন মহিলাদের মত আপনারা নন। অন্যান্য মহিলাদের যে হুকুম-আহ্কাম রয়েছে আপনাদের হুকুম-আহ্কাম তার চাইতে পার্থক্য। আপনারা হচ্ছেন সমস্ত মু’মিনদের মাতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)