ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (১৮)
, ১৮ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৪ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক উনার কুদরত, মহান আল্লাহ পাক উনার রহমত যেহেতু উনার উপর রয়েছে এবং তিনি যেহেতু মহান আল্লাহ পাক উনার মনোনীত, খাছ ও বিশিষ্ট বান্দাদের মধ্যে বিশিষ্ট বান্দা ছিলেন তাই তিনি বুখারী শরীফ যখন পড়তেছিলেন, এমতাবস্থায় কিছুক্ষণ পর দেখা গেল- আস্তে করে উনার হাত থেকে বুখারী শরীফখানা ছুটে উনার সিনা মুবারকের উপর পড়ে গেল। উনার যারা ছাত্র ছিলেন, মুরীদ-মু’তাক্বিদ ছিলেন, তারা বুঝতে পারলেন যে, মহান আল্লাহ পাক উনার খাছ ওলী, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি বিদায় নিয়েছেন। সত্যিই উনি ইলিম তলব করা অবস্থায় ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ!
كُنْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا،
হয় তুমি আলিম হয়ে যাও, অথবা তলিবে ইলিম হও, ইলিম অন্বেষণকারী হও, এই অবস্থায় যদি ইন্তেকাল করতে পার, তোমার যিন্দেগী কামিয়াব। যেটা হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি কামিয়াবী হাছিল করেছেন। অনেক আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিম, বুযুর্গানে দ্বীন, উনারা কামিয়াবী হাছিল করেছেন। যেটা বলার অপেক্ষা রাখে না।
এরপর বলা হয়েছে- أَوْ مُسْتَمِعًا، অথবা শ্রোতা হয়ে যাও। অর্থাৎ শ্রবণকারী, পড়া জানা নেই, লেখা জানা নেই, কাজেই ইলিম তলব করবে কি করে? শুনে শুনে ইলিম তলব করবে। শ্রোতা হয়ে যাও, আলিমদের মজলিসে আসা-যাওয়া করো, বুযুর্গানে দ্বীন, আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহ্বত এখতিয়ার করো, আসা-যাওয়া করো। (ইলিম) শ্রোতা হয়ে যাও। أَوْ مُحِبًّا، অথবা মহব্বতকারী হও, যদি কেউ মহিলা হয়ে থাকে, জঈফ হয়ে থাকে, চলাচল করতে পারে না, তাহলে সে দূরের থেকে মহব্বত করুক আলিমদেরকে। দূরের থেকে সে তার ঘরে শুয়ে-শুয়ে, বসে-বসে আলিমদেরকে মহব্বত করুক। মহান আল্লাহ পাক তিনি তাকে জাযা-খায়ের দান করবেন।
যেমন- হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে- “হাশরের ময়দানে কিছু লোক উঠবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মহান আল্লাহ পাক তিনি নির্দেশ দিবেন তাদেরকে জাহান্নামে দেয়ার জন্য, হে ফেরেশ্তারা তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দাও। তখন সেই লোকগুলি ধীরে ধীরে জাহান্নামের দিকে যেতে থাকবে, নানান চিন্তা-ফিকির করতে করতে।
এমতাবস্থায় মহান আল্লাহ পাক তিনি وَهُوَاَعْلَمُ بِهِمْ মহান আল্লাহ পাক তিনি সমস্ত কিছু থেকে বেশী জানেন, সব কিছুই জানেন।
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ
দৃশ্য-অদৃশ্য সমস্ত কিছুই মহান আল্লাহ পাক তিনি জানেন, তারপরেও মহান আল্লাহ পাক তিনি বলবেন ফেরেশ্তা হযরত জিব্রাইল আলাইহিস সালাম উনাকে, হে হযরত জিব্রাইল আলাইহিস সালাম! আপনি যান, এ লোকগুলিকে জিজ্ঞাসা করুন- যে লোকগুলি এখন জাহান্নামে যাচ্ছে, তাদের সাথে কোন আলিমের সাথে কোন তায়াল্লুক ছিল কি? কোন আলিমের সাথে তাদের সম্পর্ক ছিল কি?
জিজ্ঞাসা করা হবে যে, হে ব্যক্তিরা! তোমরা যারা জাহান্নামে যাচ্ছ, তোমাদের সাথে কোন আলিমের সাথে কোন সম্পর্ক ছিল কি? তারা বলবে যে- না, কোন আলিমের সাথে তাদের কোন সম্পর্ক ছিলনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)