ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (১৫)
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৩০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
এখন ফিকির করেন যে, মহান আল্লাহ পাক তিনি ইলিম এবং আলিমকে কত ফযীলত, কত বুযুর্গী, সম্মান দিয়েছেন। সেজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন-
عَنْ حَضْرَتْ اِبْنِ مَسْعُودٍ رَضِيَ الله تَعَالَى عَنْهُ قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ وَتَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ وَتَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ فَإِنِّي اِمْرُؤٌ مَقْبُوضٌ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “হে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! হে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! যিনি ফক্বীহুল উম্মত, উম্মতের মধ্যে বিশিষ্ট সমঝদার এবং হানাফী ফিক্বাহ’র যিনি মূল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওযা সাল্লাম তিনি বলেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু!
تَعَلَّمُوا الْعِلْمَ وَعَلِّمُوهُ النَّاسَ
“ইলিম অর্জন করুন এবং তা মানুষকে শিক্ষা দিন। ”
وَتَعَلَّمُوا الْفَرَائِضَ وَعَلِّمُوهَا النَّاسَ
ফারায়েয সম্পর্কে শিখুন, অংশ বণ্টন যেটা রয়েছে, ওয়ারিছদের মধ্যে অংশ বণ্টনের ফারায়েয, ইলমে ফারায়েয সেটা নিজে শিক্ষা করুন এবং মানুষকে শিক্ষা দিন।
وَتَعَلَّمُوا الْقُرْآنَ وَعَلِّمُوهُ النَّاسَ
“পবিত্র কুরআন শরীফ নিজে শিখুন, মানুষকে শিক্ষা দিন। ”
فَإِنِّي اِمْرُؤٌ مَقْبُوضٌ
“এবং নিশ্চয়ই আমি এসেছি আপনাদের কাছে এবং একদিন চলে যাব। আমি একদিন চলে যাব। কাজেই আপনারা আমার কাছে শিখে নিন। ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করুন। ইলমে ফারায়েয শিক্ষা করুন, ইলমে কুরআন আপনারা শিক্ষা করুন, শিক্ষা করে মানুষকে শিক্ষা দিন। আমি তো একদিন চলে যাব। আমি থাকতে থাকতে সেটা আপনারা শিক্ষা গ্রহণ করে নিন এবং মানুষকে শিক্ষা দেয়া শুরু করে দিন। ” সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেয়ার জন্য। এজন্য বলা হয়েছে যে, ইলিমের ফযীলত, বুযুর্গী সম্পর্কে যে-
تَدَارُسُ الْعِلْمِ سَاعَةً مِّنَ اللَّيْلِ خَيْرٌ مِّنْ إِحْيَائِهَا
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “রাত্রের কিছু অংশ-সময়, রাত্রের কিছু অংশ-সময় ইলমে দ্বীন হাছিল করা, তলব করা, শিক্ষা করা, সারা রাত্র সজাগ থাকা থেকে উত্তম, আফজল। সুবহানাল্লাহ!
সারা রাত্র সজাগ থেকে ইবাদত করার চাইতে কিছু অংশ-সময় ইলমে দ্বীন যদি কেউ শিক্ষা করে, সেটাই তার জন্য আফজল এবং উত্তম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)