ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
ইলিম ও আলিমের ফযীলত (১৩)
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১১ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৮ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এত ফযীলত মহান আল্লাহ পাক তিনি আলিমদেরকে দিয়েছেন, যেটা বলার অপেক্ষা রাখে না। এ জন্যই পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا-
وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا
যে ব্যক্তিকে হিকমত বা বিশেষ ইলিম দেয়া হয়েছে, তাকে অনেক ভালাই দেয়া হয়েছে, অনেক কল্যাণ দেয়া হয়েছে।
وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
নিশ্চয় যাঁরা সমঝদার, যাঁরা আলিম, জ্ঞানী, উনারা ব্যতীত কেউই নছীহত হাছিল করে না, অন্য কেউই নছীহত হাছিল করে না। (সূরা বাক্বারা শরীফ/২৬৯)
যাদেরকে বিশেষ ইলিম দেয়া হয়েছে, তাদেরকে বিশেষ ফযীলত, বুযুর্গী, সম্মান দেয়া হয়েছে। এজন্য অন্য হাদীছ শরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
مَنْ صَلَّى خَلْفَ عَالِمٍ فَكَاَنَّمَا صَلَّى خَلْفَ نَبِىٍّ وَمَنْ صَلَّى خَلْفَ نَبِىٍّ فَقَدْ غُفِرَ لَهُ
যে ব্যক্তি কোন আলিমের পিছনে নামায পড়লো, যিনি হক্কানী-রব্বানীর অন্তর্ভুক্ত। সে ব্যক্তি যেন হাক্বীক্বত নবী আলাইহিস সালাম উনার পিছনে নামায পড়লো। আর যে নবী আলাইহিস সালাম উনার পিছনে নামায পড়লো, মহান আল্লাহ পাক তিনি তার যিন্দেগীর সমস্ত গুণাহ্খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ!
مَنْ صَلَّى خَلْفَ عَالِمٍ فَكَاَنَّمَا صَلَّى خَلْفَ نَبِىٍّ
যে ব্যক্তি হক্কানী-রব্বানী এমন কোন আলিমের পিছনে নামায পড়লো, সে যেন হাক্বীক্বত নবী আলাইহিস সালাম উনার পিছনে নামায পড়লো। সুবহানাল্লাহ! আর যে নবী আলাইহিস সালাম উনার পিছনে নামায পড়লো, মহান আল্লাহ পাক তিনি তার যিন্দেগীর সমস্ত গুণাহ্খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ!
এখন ফিকির এবং চিন্তার বিষয় যে, কত ফযীলত, কত বুযুর্গী, কত সম্মান দিয়েছেন মহান আল্লাহ পাক তিনি আলিমদেরকে। সেজন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে বলেন অন্য আয়াত শরীফে-
فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “কেন তোমাদের প্রত্যেক সম্প্রদায় থেকে একটা গোত্র, একটা দল কেন বের হয় না?”
فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ
তোমাদের প্রতি দল থেকে, প্রতি সম্প্রদায় থেকে, গোত্র থেকে একটা দল, একটা অংশ কেন বের হয়না? (সূরা তওবা শরীফ/১২২)
لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ
দ্বীনী ইলিম অর্জন করার জন্য। ইলমে দ্বীনে তাফাক্কুহ্ হাছিল করার জন্য, কেন তোমাদের প্রত্যেক সম্প্রদায়, গোত্রদের থেকে একটা অংশ বের হয়না। মহান আল্লাহ পাক তিনি বলেন যে, কেন বের হচ্ছে না? অবশ্যই যেন তারা বের হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)