ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (১৮)
, ২৫ জানুয়ারি, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
বিকট আওয়াজ হয়ে কলসীটা ভেঙ্গে গেল। তেলগুলি জমিনে পড়ে গেল।
এদিকে যে তেলের মালিক ছিল, সে তো সামনে সামনে হাঁটছিল। তার দ্রুত যাওয়ার দরকার ছিল বাড়ীতে। বাড়ীতে গিয়ে অন্যান্য কাজ রয়েছে সেটা সে করবে। সে তার ফিকিরে চলছে। আর মিন্তী তার ফিকিরে চলছিল। যখন কলসী পড়ে গেল, বিকট আওয়াজ হলো।
মালিক পিছন দিকে তাকিয়ে দেখল কলসী পড়ে গেছে, তেল নষ্ট হয়ে গেছে। সে তো মাথায় হাত দিল, হে কুলি তুমি করলে কি? আমার আট আনার তেল তুমি নষ্ট করে দিলে! তুমি করলে কি এটা। একটু সাবধান হয়ে চললে না? সে মালিক নানান চু-চেরা করতে লাগল।
সেই কুলি-মিন্তী সেতো চুপ হয়ে রইলো। কিছুক্ষণ পরে বললো, হুযূর! বেয়াদবী মাফ করবেন। সে বললো যে, হে তেলের মালিক, আপনি চু-চেরা, ক্বিল ও ক্বাল করবেন না, আপনি আমার কথা শুনুন। আপনার মাত্র আট আনার তেল নষ্ট হলো। আর কিছুই হয়নি। এটা আবার আট আনা দিলে পাওয়া যাবে। কিন্তু আমার লাখ টাকার দোকান গেল, বাড়ী গেল, গাড়ী গেল, সন্তান গেল, স্ত্রী-পুত্র, সংসার সব আমার বিনাশ হয়ে গেল। আর আপনার মাত্র আট আনার তেল খরচ হলো।
এখন খুব ফিকিরের বিষয়। এই লোকটার নাম দেয়া হয়েছে শেখ চুল্লী। এই শেখ চুল্লী বললো যে, আপনার মাত্র আট আনার তেল ক্ষতি হলো আর আমার কি ক্ষতি হলো? আমার লাখ টাকার দোকান গেল, গাড়ী-বাড়ী গেল, স্ত্রী-সন্তান গেল, সব কিছু গেল। আমি আবার সেই শূন্যরে মধ্যে এসে দাঁড়ালাম।
হাক্বীক্বত প্রত্যেকটা লোকই এই ফিকিরই করে থাকে, এটাই তার চিন্তা, তার কল্পনা, তার আশা-আকাঙ্খা। কারণ একটা লোক আশা ছাড়া বাঁচতে পারে না। তার সামনে অবশ্যই কিছু আশা থাকতে হবে। এখন সেটা শরীয়তসম্মতই হোক আর শরীয়ত উনার খিলাফই হোক, জায়িয হোক আর না জায়িযই হোক, তার সামনে একটা আশা থাকতেই হবে। যেই আশাকে লক্ষ্য করে সে চলতে থাকবে।
এখন যাদের আশা শরীয়তসম্মত, তাদের জন্য রহমত, বরকত, সাকীনা। আর যাদের আশাগুলি এই শেখ চুল্লীর মত হবে, তাদের ইহকালও বরবাদ হয়ে যাবে, তাদের পরকালও বরবাদ হয়ে যাবে। যেমন- শেখ চুল্লীর সব বরবাদ হয়ে গেল। চোখের পলকে সবকিছু ধ্বংস হয়ে গেল। ঠিক তদ্রƒপ যারা এভাবে ফিকির করবে, এভাবে চিন্তা করবে, তাদের ইহকাল এবং পরকালও ধ্বংস হয়ে যাবে।
এটা খুব ফিকিরের বিষয়, এটাই মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন যে, “আধিক্যের আগ্রহ মানুষকে মোহগ্রস্ত করে দেয়। কবর যিয়ারত না করা পর্যন্ত তার কোন উদ্ধার নেই। ”
এবং মহান আল্লাহ পাক উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “আদম সন্তান একটা পাওয়ার পর আরেকটা তালাশ করে। একটার পর আরেকটা তালাশ করে, করতেই থাকে। কিন্তু শেষ পর্যন্ত সে তার মঞ্জিলে মকছুদে পৌঁছতে পারুক আর না পারুক, তার আশা-আকাঙ্খা কিন্তু শেষ হয় না মৃত্যু পর্যন্ত। যখন তার মৃত্যু হয়ে যায় তখন তার আশা বন্ধ হয়ে যায়। তার আশা-আকাঙ্খা রদ হয়ে যায়। ” এজন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেছেন যে দেখ, হাক্বীক্বত-
مَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الْآخِرَةِ نَزِدْ لَهُ فِي حَرْثِهِ وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ
মহান আল্লাহ পাক তিনি বলেন যে দেখ, যে ব্যক্তি পরকাল চায়, সে যতটুকু তালাশ করে থাকে, যতটুকু সে চেয়ে থাকে, সে যা চেয়ে থাকে, তার চাইতে আমি বেশি দিয়ে থাকি।
وَمَنْ كَانَ يُرِيدُ حَرْثَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ نَصِيبٍ
আর সে দুনিয়া থেকে যা চেয়ে থাকে, আমি তার থেকে যতটুকু সে চাক না কেন যৎসামান্য আমি তাকে দিয়ে থাকি। কিন্তু পরকালে তার জন্যে কোন সাহায্যকারী থাকবে না। ”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১২)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিধর্মী-অমুসলিমরা কখনো মুসলমানদের ভাই/বন্ধু নয়, বরং তারা মুসলমানদের চির শত্রু (৪র্থ পর্ব)
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মূর্তি, প্রতিমা, ভাস্কর্য, ম্যানিকিন ও ছবি নাজায়িয ও হারাম
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৪)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খাদিমু রসূলিল্লাহ সাইয়্যিদুনা হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৮)
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দৃষ্টিতে পবিত্র যিকির উনার গুরুত্ব ও ফযীলত (২)
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












