ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়ার বুরায়ী বা খারাবী (৩)
, ৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯২ শামসী সন , ১০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৫ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
হাক্বীক্বত পরকাল হচ্ছে- উত্তম এবং স্থায়ী। এ প্রসঙ্গে মেছাল দেয়া হয়েছে যে- একটা স্বর্ণের কলসী, যার মধ্যে মনি-মুক্তা, হীরা-জহরত রয়েছে। যেটা ভেঙ্গে গেলেও লাভ রয়েছে, না ভাঙ্গলেও লাভ রয়েছে। আর মাটির কলসী, যার মধ্যে রয়েছে- মল-মুত্র। যেটা মুখ বন্ধ অবস্থায়ও তার ক্ষতির কারণ এবং মুখ ভেঙ্গে গেলে আরো বেশী ক্ষতির কারণ। ঠিক পরকাল, সেটা হচ্ছে- সেই স্বর্ণের কলসীর মত, যার মধ্যে মণি-মুক্তা, হিরা-জহরত রয়েছে। যেটা মুখ বন্ধ অবস্থায়ও তার কদর রয়েছে, মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, মূল্য রয়েছে। আর মুখ খুলে গেলে আরো তার বেশী ফযীলত সে হাছিল করতে পারবে।
আর দুনিয়ার মেছাল হচ্ছে- সেই মাটির কলসী, যার মধ্যে রয়েছে- মলমূত্র, যেটা মুখ বন্ধ অবস্থায় তার মধ্যে দুর্গন্ধ রয়েছে এবং সেটা ভেঙ্গে গেলে আরো বেশী দুর্গন্ধজনক এবং তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। যেটা তার ক্ষতির কারণ, অপছন্দের কারণ।
কাজেই মহান আল্লাহ পাক তিনি বলেছেন- তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, হাক্বীক্বত পরকাল হচ্ছে- স্থায়ী এবং উত্তম। আর মহান আল্লাহ পাক উনার কাছে দুনিয়ার কোন মূল্যই নেই, কোন কদরই নেই। সে প্রসঙ্গে মহান আল্লাহ পাক উনার রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوضَةٍ مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ
অর্থাৎ মহান আল্লাহ পাক উনার রাসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন-
لَوْ كَانَتِ الدُّنْيَا تَعْدِلُ عِنْدَ اللهِ جَنَاحَ بَعُوضَةٍ
“দেখ, মহান আল্লাহ পাক উনার কাছে যদি দুনিয়ার কদর, দুনিয়ার মূল্য অতটুকু হতো, সেই পরিমাণ হতো, কি পরিমাণ?
جَنَاحَ بَعُوضَةٍ
অর্থাৎ একটা মশার পাখার সমান যদি মহান আল্লাহ পাক উনার কাছে দুনিয়ার কদর হতো, তাহলে কি করতেন মহান আল্লাহ পাক তিনি?
مَا سَقَى كَافِرًا مِنْهَا شَرْبَةَ مَاءٍ
অর্থাৎ কোন কাফিরকে মহান আল্লাহ পাক তিনি যমীন থেকে, পৃথিবীর মধ্যে এক ঢোক পানিও পান করাতেন না, যদি মহান আল্লাহ পাক উনার কাছে দুনিয়ার মূল্য মাত্র একটা মশার পাখার সমান হতো।
এখন ফিকিরের বিষয় যে, তাহলে বুঝা যাচ্ছে- মহান আল্লাহ পাক উনার কাছে যমীনের (দুনিয়ার) কোন কদরই নেই, দুনিয়াবী হায়াতে যিন্দিীর কোন দাম নেই, কোন মূল্য নেই। অর্থাৎ দুনিয়ার কোন কদর নেই, যদি হাক্বীক্বত কোন কদরই থাকতো, তাহলে মহান আল্লাহ পাক তিনি কাফির-মুশরিকদেরকে এক ঢোক পানিও দিতেন না।
কিন্তু দেখা যাচ্ছে- হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মশা মরে পড়ে যায়, মানুষ মেরে ফেলে, তার কোন কদরই নেই।
আর মহান আল্লাহ পাক তিনি সেখানে বললেন, যদি একটা মশার পাখার সমানও মূল্য হতো তাহলে মহান আল্লাহ পাক তিনি কিন্তু কোন কাফিরকে দুনিয়াবী সুযোগ-সুবিধা দূরের কথা, এক ঢোক পানিও দান করতেন না। তাহলে এটা ফিকির এবং চিন্তায় বিষয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)