সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
আরেক বর্ণনায় রয়েছে, সে যখন বদদোয়া করবে না বারবার বলতেছিলো। সে এলাকার শাসকের চাপের কারণে এবং তার আহলিয়ার ওয়াসওয়াসায় দুনিয়ার লোভে বিভ্রান্ত হয়ে, সে যেই গুহাতে সাধনা করতো সেখানে সে গেলো।
যখন সে সেখানে গেলো তখন সে দেখতে পেলো, গুহার ভিতর থেকে দুটা বড় আকারের বাঘ বের হয়ে তাকে আক্রমণ করার জন্য আসতেছে। এটা দেখে সে পালিয়ে গেলো সেখান থেকে।
এসে জানালো বাদশার লোকদেরকে এবং তার আহলিয়াকে তার পক্ষে বদদোয়া করা সম্ভব নয়।
কিন্তু এরপরও তারা তাকে তাকীদ করলো। তোমাকে অবশ্যই বদদোয়া করতেই হবে। নাউযুবিল্লাহ!
আবারো সে আসলো। গুহায় দুটা বড় সাপ তাকে তাড়া করলো, সেখান থেকে এবারও সে পালিয়ে আসলো। এসে সে একই কথা বললো তার পক্ষে বদদোয়া করা সম্ভব নয়।
কিন্তু শাসক ও তার লোকজন এবং তার আহলিয়া যারা ছিলো তারা তাকে ওয়াসওয়াসা দিতে থাকলো এবং আমীর-উমরারা তাকে ঘুষ দিলো। যাতে সে হযরত নবী ও রসূল আলাইহিমাস সালাম উনাদের বিরুদ্ধে বদদোয়া করে।
একটা গাধায় চড়ে সে যাচ্ছিলো। গাধাটা থেমে গেলো। গাধাকে সে অনেক বেত্রাঘাত করলো। গাধার যবান খুলে গেলো।
গাধা বললো, হে বালয়াম বিন বাউরা! তুমি সেখানে যেওনা। বদদোয়া করো না। তুমি ধ্বংস হয়ে যাবে।
এখন সে যখন ফিরে আসতে যাবে তখনই ইবলীস মানুষের ছূরতে এসে বললো, হে বালয়াম বিন বাউরা! গাধা কি কখনও কথা বলতে পারে? গাধার ভিতরে শয়তান প্রবেশ করেছে, তোমাকে ওয়াসওয়াসা দিয়েছে, তুমি ভালো কাজে যাচ্ছো। নাউযুবিল্লাহ! তাকে বুঝালো ইবলীস। অসুবিধার কি রয়েছে, তুমি দেশটা দখল করে এখানে তোমার যে তর্জ-তরীক্বা রয়েছে ও তুমি যে শরয়ী হুকুম-আহকাম মুতাবিক চলো সেটা তুমি জারি করবে। কাজেই তুমি শাসকের পক্ষ হয়ে হযরত নবী-রসূল আলাইহিমাস সালাম উনাদের বিরুদ্ধে বদদোয়া করো। নাউযুবিল্লাহ!
এ সমস্ত ওয়াসওয়াসা শাসকরাও দিয়েছে, আমীর-উমরারাও দিয়েছে। তারা বলেছে, বিদেশী হযরত নবী-রসূল আলাইহিমাস সালাম উনারা আসবেন, দেশে কর্তৃত্ব করবেন, কি প্রয়োজন রয়েছে। হে দরবেশ! তুমি এদেশে খোদায়ী আইন-কানুন জারি করবে। নাউযুবিল্লাহ! শেষ পর্যন্ত ওয়াসওয়াসায় পড়ে সে বদদোয়া করলো। নাউযুবিল্লাহ!
দেখা গেলো, মুসলমান যারা সৈন্য রয়েছেন অর্থাৎ হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম এবং হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম উনাদের যারা সৈন্য সামন্ত ছিলেন উনারা দেখলেন, যুদ্ধের পরিস্থিতি মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। তখন মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল আলাইহিস সালাম তিনি সিজদায় গিয়ে বললেন, আয় মহান আল্লাহ পাক! এটা আপনার কি কুদরত?
মহান আল্লাহ পাক তিনি জানালেন, এখানে এক দরবেশ রয়েছে তার দোয়া আমি কবুল করে থাকি। মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল আলাইহিস সালাম তিনি বললেন, আয় মহান আল্লাহ পাক! আপনি তার সমস্ত নিয়ামত যা তার রয়েছে, তা ছলব করে নিন এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেয়ার ব্যবস্থা করুন। তাই হলো।
মহান আল্লাহ পাক উনার নবী এবং রসূল আলাইহিমাস সালাম উনারা কামিয়াবী হাছিল করলেন। শাসককে ও দরবেশকে গ্রেফতার করা হলো। উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলো।
আরও পড়ুন
সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।