ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
দুনিয়াদার ধর্মব্যবসায়ী উলামায়ে-‘সূ’দের হাক্বীকত সম্পর্কে (৩৩)
, ১১ অক্টোবর, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
এরপর মহান আল্লাহ পাক তিনি এই সমস্ত উলামায়ে সূ’দের মেছালস্বরূপ ঐ পবিত্র আয়াত শরীফ ইরশাদ মুবারক করেন-
وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِّنَ الْجِنِّ وَالْانْسِ ۖ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ أُولٰـئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ ۚ اُولٰـئِكَ هُمُ الْغَافِلُونَ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, অনেক জিন-ইনসান তৈরী হয়েছে, যারা জাহান্নামে যাবে। তবে উলামায়ে ‘সূ’ যারা
لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا
এদের অন্তর রয়েছে কিন্তু এরা বুঝবে না।
وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُوْنَ بِهَا
এদের চক্ষু রয়েছে কিন্তু এরা দেখবে না।
وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا ۚ
এদের কান রয়েছে কিন্তু তারা শুনবে না।
أُولٰـئِكَ كَالْأَنْعَامِ
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, এরা হচ্ছে পশুর মত।
بَلْ هُمْ أَضَلُّ ۚ
বরং পশুর চাইতেও অধম।
اُولٰـئِكَ هُمُ الْغَافِلُونَ
তারা মহান আল্লাহ পাক উনার থেকে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে গাফিল।
পশুও তো মহান আল্লাহ পাক উনার যিকির ফিকির করে থাকে, ছলাত সালাম পাঠ করে থাকে। উলামায়ে ‘সূ’ যারা, তারা পশুর চাইতেও অধম। এরা মহান আল্লাহ পাক উনার থেকে এবং মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে গাফিল। এদেরকে হাজারো দলীল আদিল্লাহ পেশ করলেও এরা সেটা বুঝে না এবং বুঝবে না। আমরা একটা উদাহরণ দিয়ে থাকি যে, উলামায়ে সূদের অবস্থা কি? একটা গরুকে যদি একশ বছর, হাজার বছর, লক্ষ বছর তা’লীম দেয়া হয়, কালিমা, নামায, রোযা, হজ্জ, যাকাত সম্পর্কে, সে কিন্তু সেটা বুঝবে না। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
أُولٰـئِكَ كَالْأَنْعَامِ
এরা হচ্ছে পশুর মত। এরপর মহান আল্লাহ পাক তিনি নিজে বলেন-
بَلْ هُمْ أَضَلُّ ۚ
এরা পশুর চাইতেও অধম। নাউযুবিল্লাহ! পশু নিজেই কিছু বুঝে না, হাজার বছর, লক্ষ বছর তা’লীম দিলেও, পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যা রয়েছে, পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে যা রয়েছে, সে কিন্তু সেটা বুঝে না এবং বুঝবে না। তাহলে পশুর চাইতেও যে অধম উলামায়ে ‘সূ’রা, কি করে বুঝবে, সেতো কখনোই বুঝতে পারে না এবং পারবে না।
সেতো উলামায়ে ‘সূ’। এই বালয়াম বিন বাউরা এর যে ইতিহাস রয়েছে, সেটাতে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। অনেক মুখতালিফ ইতিহাস রয়েছে, যেটা তাফসীরে, হাদীছ শরীফ উনার ব্যাখ্যায়, অন্যান্য কিতাবে, সাওয়ানেহে উমরীতে অনেক কিছু বর্ণনা রয়েছে। বিশেষতঃ হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম উনাদের সময় এই বালয়াম বিন বাউরা ছিলো, সে বানী ইসরাইল এর দরবেশ ছিলো। তার অবস্থা- সে ছিলো বাইতুল মুক্বাদ্দাস শরীফ উনার একটি এলাকার, সে এলাকার নাম ছিলো কেনান। সে এলাকার অধিবাসী সে ছিলো। তার গোত্র ছিল জাব্বারীন। সেখানে যে রাজা ছিলো সে যালিম ছিলো। সম্মানিত শরীয়ত উনার গুরুত্ব তারা দিতো না। মহান আল্লাহ পাক উনার নবী ও রসূল হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার ভাগিনা হযরত ইউশা বিন নূন আলাইহিস সালাম উনারা মহান আল্লাহ পাক উনার মুবারক নির্দেশে জিহাদ করতে করতে এবং জয় করতে করতে সে এলাকায় গিয়ে পৌঁছলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৪তম পর্ব)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঁচ তরীক্বার শাজরা শরীফ (১)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (৬)
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১০)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












