ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (৫৯)
, ২৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ রবি , ১৩৯২ শামসী সন , ০১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৭ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
হে খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম! মিশরের অবস্থা খুব করুণ। নীল নদ শুকিয়ে গেছে, পানি নেই। তাদের একটা বদ্ রসম রয়েছে, আমি সেটা করি নাই। এখন আমি কি করবো? আমাকে উপদেশ দেন, নছীহত করেন।
যখন চিঠি পেলেন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম, উনি চিঠি লিখলেন যে, হে হযরত আমর ইবনুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, আপনি উত্তম কাজ করেছেন, আপনি বদ্ রসম, বদ্ প্রথা, কুফরী-শেরকীর পথ আপনি অবলম্বন করেননি। এটা আমাদের শরীয়তের খেলাফ।
এরপর উনি লিখলেন যে, আপনি সব সময় হক্বের উপরে অর্থাৎ কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের উপরে কায়েম থাকবেন। মহান আল্লাহ পাক তিনি আপনার উপরে রহ্মত-বরকত নাযিল করবেন। আমি একটা চিঠি লিখে দিচ্ছি। আমি নীল নদের প্রতি একটা চিঠি লিখে দিচ্ছি।
উনি চিঠিতে লিখলেন- “খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন উনার তরফ থেকে নীল নদের প্রতি ফরমান, হে নীল নদ! তুমি যদি তোমার শক্তির দ্বারা প্রবাহিত হয়ে থাক, তোমার পানির আমাদের কোন প্রয়োজন নেই। মহান আল্লাহ পাক তিনি তোমাকে ছাড়াও আমাদেরকে পানি দান করতে পারেন। আর যদি মহান আল্লাহ পাক তিনি তোমাকে প্রবাহিত করান, তাহলে মহান আল্লাহ পাক তিনি যেন প্রবাহিত করে দেন। আমাদের পানির প্রয়োজন রয়েছে। ”
চিঠি লিখে উনি হযরত আমর ইবনুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার যে চিঠিটা, তার মধ্যে ভরে দিলেন এবং লিখলেন, হে আমর ইবনুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! এই চিঠিটা পাওয়ার পরে আপনি কিছু এলাকাবাসীকে নিয়ে নীল নদে গিয়ে আমার চিঠিটা নিক্ষেপ করবেন, তারপর কি হয় সেটা লক্ষ্য করুন। উনি যখন চিঠি পেলেন, তখন সন্ধ্যা। উনি কিছু এলাকাবাসীকে নিয়ে চিঠিটা নীল নদে নিক্ষেপ করলেন।
মহান আল্লাহ পাক উনার কুদরত! উনি যখন চিঠিটা নিয়ে নিক্ষেপ করলেন নীল নদের মধ্যে, চিঠিটা যখন মাটিতে স্পর্শ করলো, স্পর্শ করার সাথে সাথে বিরাট একটা গর্জনের সাথে সাথে মহান আল্লাহ পাক উনার কুদরতীভাবে ওখানে আপসেআপ গায়েব থেকে পানি এসে এক লাফে ষোল হাত পানি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ!
এখন চিন্তা করেন, মুসলমান তো ঐ ব্যক্তি, উনারাইতো মুসলমান ছিলেন। উনারাই কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ উনাদের উপর কায়েম ছিলেন। সেইজন্য উনাদের কামিয়াবী। উনারা যেদিকে গেছেন, সেদিকেই কামিয়াবী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)