ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অনুসরণ করার গুরুত্ব ও ফযীলত (১১)
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
উনি বললেন, দেখ, যিনি মহান আল্লাহ পাক উনার হাবীব, যিনি সাইয়্যিদুল মুরসালীন, যিনি ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা আদেশ মুবারক আমি পালন করলাম। কি আদেশ মুবারক পালন করলেন? মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, হে আবু যর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি স্মরণ রাখুন, যদি আপনার কোন সময় গোসসা হয়, তাহলে আপনি দাঁড়ানো থাকলে বসে যাবেন। আপনার গোসসা মিটে যাবে। যদি গোসসা না মিটে, তাহলে শুয়ে যাবেন। আপনার গোসসা মিটে যাবে। আমি মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই আদেশ মুবারক পালন করেছি। আমার গোসসা পয়দা হয়েছিল তোমার কথা শুনে। আমি সেজন্য দাঁড়ানো থেকে বসে গেছি। বসার পরে আমার গোসসা মিটেনি, আমি মাটিতে শুয়ে পড়েছি, আমার গোসসা মিটে গেছে। সুবহানাল্লাহ!
এখন চিন্তা-ফিকির করুন, আমাদের যদি ঐ অবস্থা হতো, আমাদের এমন পরিস্কার কাপড় ময়লা হয়ে যাবে, কখনো বসতাম মাটির মধ্যে? শোয়াতো দূরের কথা, বসারই প্রশ্ন উঠেনা, কারণ কাপড় তো ময়লা হয়ে যাবে। অর্থাৎ কোথায় মহান আল্লাহ পাক উনার হুকুম, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হুকুম, আর কোথায় আমাদের নফসানিয়্যাত। আমরা আমাদের নফস্কে সবসময় প্রাধান্য দিয়ে থাকি।
কাজেই মহান আল্লাহ পাক উনার মতে মত, মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পথে পথ হতে হবে, তাহলে একটা লোকের পক্ষে হক্বের উপর কায়েম থাকা সম্ভব। এছাড়া কোন ব্যক্তির পক্ষে হক্বের উপর কায়েম থাকা সম্ভব নয়।
এজন্য মহান আল্লাহ পাক তিনি বলেছেন-
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
অর্থ : “হে ঈমানদাররা! মহান আল্লাহ পাক উনাকে ভয় করার মত ভয় করো, তোমরা মারা যেওনা মুসলমান না হয়ে।
কোন ব্যক্তির পক্ষে কি মারা না যাওয়া সম্ভব?
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ
প্রত্যেক নফসকে, প্রত্যেক মানুষকে তথা জ্বিন-ইনসানসহ সমস্ত মাখলুকাতকে মৃত্যুবরণ করতে হবে। এমন কোন ব্যক্তি নেই যে মৃত্যুবরণ না করে পারবে। কোন ব্যক্তির পক্ষেই মৃত্যুবরণ না করা সম্ভব নয়। সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কাজেই তাই যদি হয়ে থাকে, তাহলে মহান আল্লাহ পাক তিনি যেহেতু বলেছেন-
وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
“তোমরা মারা যেও না মুসলমান না হয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)