মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছানীয়ে মুজাদ্দিদে আ’যম, ছাহিবু সুলত্বানুন নাছীর,

সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ

(সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই শরীফ)
Asrar প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, সকাল ৬:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১২:৫০
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মুবারক নছীহত শরীফ

(৩য় পর্ব)
এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনি সূরা বাকারা শরীফ উনার ১৩৭ নং আয়াত শরীফে যেটা বলে দিয়েছেন, সেখান থেকে আমরা সহজে জানতে পারবো যে-
فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنتُم بِهِ فَقَدِ اهْتَدَوا
অর্থাৎ ঈমানটা এমনভাবে আনতে হবে, ছাহাবায়ে কিরাম যেভাবে ঈমান এনেছেন। তাহলে এখন দেখি, ছাহাবায়ে কিরাম কিভাবে ঈমান এনেছিলেন? আচ্ছা! এ ক্ষেত্রে একটা উদাহরণ দেয়া যেতে পারে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস শরীফ হতে আনুষ্ঠানিকভাবে পবিত্র মি’রাজ শরীফের ঘটনা সংঘটিত হওয়ার পরে সকালে মানুষদের কাছে ঘটনাগুলো বর্ণনা করলেন, তখন কেউ কেউ ফিরে গেলো। সম্মানিত মি’রাজ শরীফ উনাকে অস্বীকার করলো। নানান কথা-বার্তা বললো।
তো, তারা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার কাছে গেলো। গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন? আপনাদের যিনি নবী-রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, তিনি নাকি গতরাত্রে বাইতুল মুকাদ্দাস শরীফ হতে ভ্রমণ করে এসেছেন?
হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি জিজ্ঞাসা করলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি স্বয়ং নিজেই বলেছেন? তারা বললো, হ্যাঁ; তিনি স্বয়ং নিজেই বলেছেন। তখন ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, যদি তিনি নিজেই স্বয়ং বলে থাকেন, তাহলে তো তিনি অবশ্যই সত্য বলেছেন।
কাফেররা বললো, আপনি কি এই বিষয়টাকেও সত্য মনে করেন? তিনি রাত্রে মক্কা শরীফ হতে বাইতুল মুকাদ্দাস শরীফ ভ্রমণ করে ফজরের আগেই ফিরে এসেছেন? তখন ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস শরীফ থেকেও দূরে ছফর করলে আমি অবশ্যই সেটাকে সত্য বলে মনে করি।
হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম তিনি আরো বলেন, সকাল-সন্ধ্যা আসমানের খবর অর্থাৎ উড়ে আসা, ফেরেশতা আসা, আমি তো ওগুলোকেও সত্য বলে মনে করি। তাহলে ওটা কেন মনে করবো না? আচ্ছা! আর এজন্যই হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনাকে চরম সত্যবাদী অর্থাৎ ছিদ্দীক লকব মুবারক দেয়া হয়েছে।
এই ঘটনা দ্বারা ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কিরূপ ঈমান এনেছিলেন, সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। আচ্ছা! উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এমনভাবে ঈমান এনেছেন যে মি’রাজ শরীফের মতন যে বিষয়গুলা সাধারণ মানুষের আকলে ধরে না। সেটাও উনারা বিনা চূ-চেরায় সত্য বলে মেনে নিয়েছেন। মূলত, উনাদের মতন ঈমান আমাদের আনতে পারলেই আসলে ঈমান আনার যে হক্ব সেইটা আদায় হবে। আচ্ছা! এরপরে দ্বিতীয় ভাগে যেটা রয়েছে- যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইতায়াত করা এবং ইত্তেবা করা। অর্থাৎ আনুগত্য এবং অনুসরণ করা।
আনুগত্যের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামীন সূরা নিসা শরীফের ৬৪ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেছেন-
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ ۚ
রসূলগণ উনাদেরকে প্রেরণ করাই হয় আনুগত্য করার জন্য। অন্যত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামীন ইরশাদ মুবারক করেন-
أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ
তোমরা যদি মু’মিন হয়ে থাকো তাহলে তোমাদের দায়িত্ব-কর্তব্য হচ্ছে যে, মহান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের আনুগত্য করা। এখান থেকে সুস্পষ্ট যেটা বুঝা গেলো যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য করাটাও আমাদের উপর উনার একটা হক্ব। এখন এই আনুগত্যের হক্বটা কিভাবে আদায় করতে হবে? সেটার দৃষ্টান্ত হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে আমরা দেখতে পাই।
উদাহরণস্বরূপ ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের জীবনী থেকে আনুগত্যের একটা ওয়াকিয়া উল্লেখ করছি। মুতার জিহাদের পূর্বে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, এই যুদ্ধে যায়েদ ইবনে হারিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনি পতাকা ধরবেন। অতঃপর তিনি শহীদ হলে জাফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পতাকা ধরবেন এবং তিনি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনি পতাকা ধরবেন। তো এখান থেকে জিনিসটা স্পষ্ট ইঙ্গিত ছিলো যে, যায়েদ ইবনে হারিছা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনি শহীদ হয়ে যাবেন এবং জাফর তৈয়ার রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু শহীদ হয়ে যাবেন। এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে শেষ পর্যন্ত এটা যাবে। উনারা কিন্তু এটা বুঝতেই পারতেছিলেন। কিন্তু এটা উনারা বুঝেও উনারা জেনেও উনারা ঐ জিহাদে গিয়েছিলেন। এবং কোনো কথা-বার্তা উনারা বলেননি এবং উনারা এটার উপর ইস্তিকামত ছিলেন। এবং উনাদের কিন্তু পরিবার সন্তান ছিলেন।
উনারা কিন্তু ওটা উনাদের পরিবার সন্তান আল্লাহ পাক এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের জিম্মায় রেখেই উনারা গিয়েছিলেন।
তাহলে এখন ফিকির করতে হবে যে, আমাদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কেমন আনুগত্য করতে হবে? উনারা কিন্তু জানতেন যে, উনারা গেলে আর ফিরে আসবেন না। জানটা দিয়ে দিতে হবে, জীবন চলে যাবে। জান দেয়া কিন্তু অনেক কঠিন বিষয়। কিন্তু উনারা জেনেই ওখানে গেছেন। (পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৯ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৯ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে