সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন
(পূর্বে প্রকাশিতের পর) হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাদের মাঝে কথোপকথন:
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইমাম করদরী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, এক সময় সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র মক্কা শরীফে সাইয়্যিদুনা হযরত ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে হাযির হলেন। তিনি উনাকে দেখে বললেন, হে ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি! আমি আপনাকে দেখেছি যে, আপনি আমার সম্মানিত নানাজান নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলুপ্ত সুন্নত মুবারককে যিন্দা করবেন। আপনি প্রত্যেক দুঃখী ও সাহায্যপ্রার্থীকে সদা সাহায্য করবেন। প্রত্যেক বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দিবেন। মুছীবতগ্রস্ত ব্যক্তিরা যখন নিরূপায় হয়ে আপনার স্মরণাপন্ন হবে, আপনি হবেন তাদের আশ্রয়স্থল। আপনি পথহারা ব্যক্তিদেরকে পথের সন্ধান দিবেন। আপনি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে গায়েবী মদদ তথা বিশেষ সাহায্যপ্রাপ্ত হবেন। আপনি সত্যের উপর সদা-সর্বদা প্রতিষ্ঠিত থাকবেন। আল্লাহওয়ালাগণ উনাদের সাথে থাকবেন। অর্থাৎ আপনার অনুসারীগণ সবাই হবেন আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ! (মানাকিবুল ইমামিল আ’যম রহমতুল্লাহি আলাইহি-১/৩১, ইমাম আবূ হানিফা হাদীছ শাস্ত্রের প্রধান ইমাম-৩০৬)
ইমামুল আদিলীন, ইমামুম মিন আইম্মাতিল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ আলাইহিস সালাম উনার পবিত্র ছোহবত মুবারক ইখতিয়ার:
ইমামুল আদিলীন, কুদওয়াতুল আরিফীন, সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ ইবনে হযরত আলী আওসাত যাইনুল আবিদীন আলাইহিস সালাম উনারও ছোহবত মুবারক ইখতিয়ার করেন ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি।
ইমামুল আদিলীন, সাইয়্যিদুনা হযরত ইমাম যায়িদ আলাইহিস সালাম তিনি ইমামুল খমিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ভাই এবং ইমামুল মুত্তাক্বীন, ইমামুল মুজতাহিদীন সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি’ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দ্বিতীয় আওলাদ (ছেলে)।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে অত্যন্ত মুহব্বত করতেন, তা’যীম-তাকরীম করতেন। জান-মাল, সময়-শ্রম সব দিয়েই হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের খিদমত মুবারকে আঞ্জাম দিতেন।
হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি তিনি সবসময় সু-ধারণা পোষণ করতেন। কখনো হুসনে যনের খিলাফ কোন বিষয় উনার থেকে প্রকাশিত হয়নি। সুবহানাল্লাহ! কখনো কোন ব্যাপারে উনাদের কারো সাথে দ্বিমত পোষণ করতেন না। লক্ষ-লক্ষ টাকা উনাদের খিদমত মুবারকে ব্যয় করতেন। সর্বোপরি উনাদের প্রতি তিনি যে আদব প্রদর্শন করেছেন তা ইতিহাসে বিরল। তিনি উনাদের প্রতি আদব-ইহতিরামের চরম পরাকাষ্ঠা প্রদর্শনের ক্ষেত্রে কোন নিন্দুকের নিন্দা ও তিরস্কারকারীর তিরস্কারকে পরোয়া করেননি।
মুত্বহহার, মুত্বহহির হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ছোহবত মুবারক উনার গুরুত্ব-তাৎপর্য তথা হাক্বীক্বত গভীরভাবে উপলব্ধি করেছেন। যার ফলশ্রুতিতে তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সকলেরই পবিত্রতম ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












