রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
তাদক্বীক্বুল আহাদীছ ফিছ্ ছহীহ ওয়াদ্ব দ্বায়ীফ ওয়াল মাওদ্বূ’:

সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি হযরত দাউদ আলাইহিস সালাম উনাকে বয়স মুবারক দান সংক্রান্ত হাদীছ শরীফ উনার তাত্ত্বিক বিশ্লেষণ (৭)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৫৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:৩০
সাইয়্যিদুনা হযরত আবুল বাশার আদম আলাইহিস সালাম তিনি হযরত দাউদ আলাইহিস সালাম উনাকে বয়স মুবারক দান সংক্রান্ত হাদীছ শরীফ উনার তাত্ত্বিক বিশ্লেষণ (৭)

উছূলুল ফিক্বহ এর নির্ভরযোগ্য কিতাব নূরুল আনওয়ার-এর মধ্যে উল্লেখ করা হয়েছে-
واما الباطن فنوعان بأن يكون الاتصال فيه ظاهرا ولكن وقع الخلل بوجه اخر وهو فقد شرائط الراوى اومخالفته لدليل فوقه فان كان لنقصان في النأقل فهو على ماذكرنا من عدم قبول خبر الکافر والفاسق والصبى والمغفل وان كان بالعرض بأن خالف الكتاب كحديث" لأصلوة الابفاتحة الكتاب "يخالف لعموم قوله" فاقرؤا ماتيسر من القران" وكحديث "من مس ذكراه فليتوضأ " يخالف قوله تعالي" فيه رجال يحبون ان يتطهروا " لانه فی مدح قوم يستنجون بالماء وفيه مس الذكر - والسنة المعروفة كحديث القضاء بشاهد و يمين يخالف قوله "البينة على المدعى واليمين على من انكر" وهو مشهور- او الحادثة المشهورة كحديث الجهر بالتسمية في الصلوة الذي رواه ابوهريرة رضى الله تعالى عنه فأن حادثة الصلوة مشهورة مستمرة كان يحضرها الوف من الرجال لم يسمع التسمية الا ابوهريرة رضى الله تعالى عنه وهذا شئ عجيب- وأعرض عنه الايمة من الصدر الأول يعنى ان الصحابة رضى الله تعالى عنهم اذا تكلموا فيمابينهم بالراى ولم يلتفتوا الى الحديث كان ذلك دليل انقطاعه الخ " کان مردودا منقطعا ايضاجواب ان اى يكون الخبر في كل من هـذه المواضع الاربعة مردودا-
অর্থ: আর (ইনকেতায়ে) বাতেন অর্থাৎ ঐ সকল হাদীছ শরীফ যা ব্যহ্যত মুত্তাছিল, কিন্তু অন্য কোন কারণে তার মধ্যে ত্রুটি সৃষ্টি হয়েছে-যা দু’ প্রকার। যথা- ১. রাবীর জন্য যেসব শর্ত নির্ধারিত রয়েছে-তা পাওয়া না যাওয়া। অথবা ২. এমন কোন দলীলের বিপরীত হওয়া যা তদাপেক্ষা প্রবল ও শক্তিশালী। যদি এ ত্রুটি উদ্ধৃতি দাতার মধ্যে কোন অসম্পূর্ণতার কারণে হয়ে থাকে, তাহলে এর হুকুম তাই যা আমরা পূর্বে উল্লেখ করেছি। অর্থাৎ কাফের, ফাসিক, শিশু ও উদাসীন ব্যক্তির খবর যদ্রুপ গ্রহণযোগ্য নয়, এও তদ্রুপ গ্রহণযোগ্য হবে না। আর যদি এ ত্রুটি কোন আনুষাঙ্গিক কারণে বা মূলনীতির বিপরীত হওয়ার কারণে হয়ে থাকে, উদাহরণ স্বরূপ- যেমন - যদি তা কিতাবুল্লাহ উনার বিপরীত হয়। যেমন - “পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ না করলে তার নামাযই হবেনা”। এ পবিত্র হাদীছ শরীফখানা “পবিত্র কুরআন শরীফ থেকে যা সহজ হয় তাই পাঠ করো”। এ আয়াত শরীফ উনার খিলাফ।“যে লজ্জাস্থান স্পর্শ করে সে যেন ওযু করে”। এ পবিত্র হাদীছ শরীফখানা “তাদের মধ্যে এমন কিছু লোক রয়েছেন যারা পবিত্রতা অর্জনকে পছন্দ করেন”। এ পবিত্র আয়াত শরীফ উনার খিলাফ। এ পবিত্র আয়াত শরীফখানা, যারা পানি দ্বারা পবিত্রতা অর্জন করেন তাদের ব্যাপারে নাযিল হয়েছেন। আর সেক্ষেত্রে লজ্জাস্থান স্পর্শ করার বিষয়টিও রয়েছে।
অথবা মশহুর সুন্নাহ শরীফ উনার বিপরীত হয়। যেমন – সাক্ষী ও শপথ সংক্রান্ত হাদীছ শরীফখানা “দাবীকারী দলীল দিবে আর অস্বীকার কারী শপথ করবে” এ পবিত্র হাদীছ শরীফ উনার খিলাফ।
অথবা মশহুর ঘটনার বিপরীত হয়। যেমন- হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কতৃক বর্ণিত “নামাযের মধ্যে প্রকাশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করতে হবে” এ পবিত্র হাদীছ শরীফখানা মশহুর ঘটনার বিপরীত। নামায় আদায় করা একটা যাহিরী ইবাদত। যাতে লক্ষ লক্ষ লোক নামায আদায় করেছেন। একমাত্র হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ব্যতীত আর কেউই ইহা শ্রবণ করেন নি। ইহা একটি আশ্চর্য ব্যাপার।
অথবা প্রথম যুগে অর্থাৎ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ তা প্রত্যাখ্যান করে থাকেন। তাহলে এসব অবস্থায় ইনকেতা বাতিল বা প্রত্যাখ্যাত ও মুনকতিয়’ হবে। (নূরুল আনওয়ার)
কাজেই উপরোক্ত হাদীছ শরীফের বর্ণনা সরাসরি মহান আল্লাহ পাক উনার শান মুবারক উনার খিলাফ, পবিত্র কুরআন শরীফ,পবিত্র সুন্নাহ শরীফ উনাদের খিলাফ। সুতরাং উপরোক্ত বর্ণনা অবশ্যই বাতিল ও পরিত্যাজ্য বা অগ্রহণযোগ্য।
উল্লেখ্য যে, অনেকেই পূর্ববতী ইমাম মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের লিখিত কিতাবাদিতে থাকার কারণে তাহক্বীক্ব না করেই যে কোন বিষয়কে নির্ভরযোগ্য ও সঠিক বলে মনে করে থাকে। অথচ একথা সর্বজন স্বীকৃত যে, অনেক বড় বড় তাফসীর, হাদীছ শরীফ ও ফিক্বাহর কিতাবসমূহে অসংখ্য ইজরাঈলী রেওয়ায়েত বা মাওজূ’ হাদীছ পাওয়া যায়, যা সরাসরি পবিত্র কুরআন শরীফ, পবিত্র সুন্নাহ শরীফ তথা আহলে সুন্নত ওয়াল জামায়াত উনাদের আক্বীদার খিলাফ। যা ইহুদী, নাছারা ও মুনাফিকরা গভীর ষড়যন্ত্র করে উক্ত কিতাবসমূহে প্রবেশ করিয়ে দিয়েছে।
কাজেই বড় কিতাব ও বড় লিখক হলেই তা গ্রহণযোগ্য নয়। বরং নির্ভরযোগ্য ও বাস্তবসম্মত কথা হলো- খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের মহাসম্মানিত শান-মান মুবারক উনার খিলাফ বর্ণনা যত বড় কিতাবেই থাকুক না কেন, যত বড় ইমাম মুজতাহিদ উনাদের লিখিত হোক না কেন, যত ছহীহ সনদই থাকুক না কেন, যত ছিক্বাহ রাবীই বর্ণনা করুক না কেন; সে সকল বর্ণনাগুলো বাতিল, সেগুলো পরিত্যাজ্য, সেগুলো মাওযূ’। পক্ষান্তরে উনাদের শান-মান মুবারক প্রকাশের বর্ণনাগুলো দ্বয়ীফ হিসেবে বর্ণনা থাকলেও সেগুলোই ছহীহ হিসেবে গ্রহণীয় হবে। (চলবে)
-হাফিযুল হাদীছ মুহম্মদ ফদ্বলুল হক্ব।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬