সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক -০২
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সাওয়ানেহ উমরী মুবারক
প্রাথমিক জীবন:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস উনার ইসলাম গ্রহণ সম্পর্কে বলা যায় যে, তিনি উনার সম্মানিত পিতা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি এবং উনার পরিবার যখন দ্বীন ইসলাম গ্রহণ করেন, তিনিও তখন দ্বীন ইসলাম গ্রহণ করেন। পবিত্র মদীনা শরীফে হিজরতের নির্দেশ মুবারক হলে তিনি ও উনার আহাল হযরত খুনায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা উভয়ে পবিত্র মদীনা শরীফে হিজরত মুবারক করেন। পবিত্র মদীনা শরীফে পৌঁছে উনারা কুবার বনু আমর ইবনে আওফ গোত্রের হযরত রিফা’য়া ইবনে আবদুল মুনজির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার গৃহে অবস্থান গ্রহণ করেন। (ইবনে হিশাম)।
হযরত খুনায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বদর জিহাদে অংশ গ্রহণ করেছিলেন জিহাদে তিনি দেহের একাধিক স্থানে জখম প্রাপ্ত হন এবং পবিত্র মদীনা শরীফে ফিরে এসে বিছালী শান মুবারক প্রকাশ করেন। হযরত উছমান ইবনে মাজউন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পাশে জান্নাতুল বাকীতে উনাকে দাফন মুবারক করা হয় (সিয়ারু আলামিন নুবালা)।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ:
হযরত খুনায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বদরের জিহাদ হতে পবিত্র মদীনা শরীফে ফিরে এসে শাহাদাতী শান মুবারক প্রকাশ করার পর সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ ইবনাতু আবীহা আলাইহাস সালাম উনার পিতা সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার নিকট গেলেন। কিন্তু সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম কোন উত্তর দিলেন না। অতঃপর তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট গিয়ে বিবাহের প্রস্তাব পেশ করেন। এ সময় সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত যাওজাতুল মুকাররামাহ, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। উনার বিছালী শান মুবারকে তিনি ছিলেন শোকাভিভূত। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি বললেন, এখন আমার বিবাহের কোন ইচ্ছা নেই।
এতে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র খিদমত মুবারকে হাজির হয়ে নিজের মনের আরজু প্রকাশ করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হযরত হাফছা আলাইহাস সালাম উনার সাথে নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হবে হযরত উছমান আলাইহিস সালাম উনার অপেক্ষা উত্তম এক ব্যক্তির সঙ্গে, আর হযরত উছমান আলাইহিস সালাম উনার নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হবে হযরত হাফছা আলাইহাস সালাম উনার অপেক্ষা উত্তম এক মহিলার সাথে। (উসুদুল গাবা)
এখানে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বিনতু ফারূক্বে আ’যম আলাইহিস সালাম অপেক্ষা উত্তম বলা হয়েছে, যেহেতু তিনি তখনও উম্মুল মু’মিনীন হননি। (চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম
১২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মালিকাতুল জান্নাহ, সাইয়্যিদাতুল উম্মাহাত, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র জীবনী মুবারক
০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০৩ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
০১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আশার আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক
২৫ নভেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












