সাওয়ানেহ উমরী মুবারক
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস সালাম উনার সাওয়ানেহ উমরী মুবারক -০১
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) সাওয়ানেহ উমরী মুবারক
পরিচিতি মুবারক:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ ইবনাতু আবীহা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত মেয়ে। পিতার বংশ: কুরাইশ বংশের বনু ‘আদী বিন কা‘ব শাখা। তিনি ও উনার সহোদর ভাই সাইয়্যিদুনা হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সম্মানিতা মাতা হযরত যয়নব বিনতে মাজ‘উন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। যিনি ছিলেন একজন সুপ্রসিদ্ধ সম্মানিতা ছাহাবিয়া। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ ইবনাতু আবীহা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছয় বছর পূর্বে বিলাদতী শান মুবারক প্রকাশ করেছিলেন। (সিয়ারু আ’লামিন নুবালা)
পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবি’য়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের ৫ বছর পূর্বে, হিজরতের ১৮ বছর পূর্বে, পবিত্র মাহে রজবুল হারাম শরীফ উনার ১৪ তারিখ, ইয়াওমুল আহাদ শরীফ (রোববার) তিনি পবিত্র মক্কা শরীফে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সে সময় কুরাইশগণ পবিত্র কা’বা ঘর পূণঃনির্মানে ব্যস্ত ছিলো। (তাবাক্বাত, আসাহহুস সিয়ার, দৈনিক আল ইহসান শরীফ)
প্রাথমিক জীবন:
প্রথমে হযরত খুনায়স বিন হোজাফা আস-সাহমী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সঙ্গে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আর রবিয়াহ আলাইহাস সালাম উনার নিসবাতুল আযীম শরীফ অনুষ্ঠিত হয়। হযরত খুনায়স রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি
ছিলেন পবিত্র মক্কা শরীফে “আছ-ছাবিকুনাল আউলানুন” অর্থাৎ প্রথম দিকের দ্বীন ইসলাম গ্রহণকারীদের অন্যতম। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দারুল আরকামে যাওয়ার পূর্বেই তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেন। তিনি হাবশায় দ্বিতীয় দলটির সাথে হাবশায় হিজরত করেন (তাবাকাত)।
এক সময় হাবশায় একটি খবর প্রচারিত হয় যে, পবিত্র মক্কা শরীফে নেতৃস্থানীয় ব্যক্তিগণ সবাই দ্বীন ইসলাম কবুল করছে। এ খবর শুনে অনেকেই পবিত্র মক্কা শরীফে ফিরে আসেন। ফিরে এসে দেখেন খবরটি সঠিক নয়। তখন অনেকে পবিত্র মক্কা শরীফে অবস্থান করতে থাকেন। আর অনেকে পুনরায় হাবশায় ফিরে যান। হযরত খুনায়স বিন হোজাফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এ সময় পবিত্র মক্কা শরীফে ফিরে আসেন এবং এখানেই অবস্থান করতে থাকেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খাদিমাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার জীবনী মুবারক
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৭)
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বয়াহ আছ্ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দ্বিতীয় দুধমাতা আলাইহাস সালাম
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা‘আহ্ আল ঊলা আলাইহাস সালাম উনার বেমেছাল ফযীলত মুবারক
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনার সীরত মুবারক
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি‘য়াহ যাহরা আলাইহাস সালাম উনার
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছালিছাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র দুধমাতা সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বা’য়াহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সীরত মুবারক
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












