সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পুনরায় নেয়ার বিষয়ে যা বললেন ডিজি
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সহকারী শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁসের অভিযোগে পাঁচ দফা দাবি নিয়ে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিক্ষোভ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। তাদের দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) আবু নূর শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
ডিজি শামসুজ্জামান বলেন, পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যে সকল প্রশ্ন উদ্ধার করা হয়েছিল, সেগুলোর সাথে আমাদের প্রশ্নের কোনো মিল ছিল না। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না।
তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে। এটি প্রশ্নফাঁস না। এই নকলের দায়ে ২০৭ জনকে বহিস্কার করা হয়েছে। অনেক জায়গায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে। এর আগেও দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে বিক্ষোভ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মা বাবা অসুস্থ, প্রতিবন্ধী কিশোরের শ্লীলতাহানির পর হত্যা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিউটি শেষে বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে খোয়ালেন প্রতিবন্ধী ভাতার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিবাদীদের মানুষ তাদের মেনে নেবে না -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শেখ হাসিনার পাসপোর্টের ‘অনুরোধ’কে গণমাধ্যম ‘আবেদন’ বানিয়েছে’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিভাইসে আটকে যাচ্ছে নতুন প্রজন্ম -ববি
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন স্তরের যাচাই-বাছাইয়ের পর সার ডিলার নিয়োগ হয়েছে -কৃষিমন্ত্রী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানো সরকারের লক্ষ্য -মাহ্দী আমিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে তারার মতো বকুল ফুল।
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাতের এমপি নজরুলের আসনে উপ-নির্বাচন দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












