সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৩য় পর্ব)
, ২৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ রবি, ১৩৯৪ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
সম্মানিত দুই রাত মুবারক পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ রাত মুবারক) না পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ কোনটি শ্রেষ্ঠ? প্রখ্যাত মালেকী ফক্বীহ ও মুহাদ্দিছ হাফিজ আবু আব্দুল্লাহ মুহম্মদ ইবনে আহমদ ইবনে মারজুক আত-তিলেমসানী রহমতুল্লাহি আলাইহি (ওফাত: ৭৮১ হিজরী, ১৩৭৯ ঈসায়ী) রচনা করেন এক কালজয়ী গ্রন্থ: যার আরবী নাম-
جنى الجنتين في شرف الليلتين: ليلة القدر - ليلة المولد
অর্থাৎ “দুই রাতের মর্যাদা সম্পর্কে দুই জান্নাতের ফল, পবিত্র লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক ও পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ।
এই কিতাবটি রচনার মূল প্রেক্ষাপট ও ঐতিহাসিক কারণ- প্রথম ও দ্বিতীয় পর্বের পর:
তিউনিসিয়ার হাফসি রাজবংশের সুলতান আবু ইসহাক ইব্রাহিম আল-হাফসি গুরুত্বপূর্ণ বিশেষ প্রশ্ন এবং সমাধান চেয়ে একটি রাজকীয় চিঠি (رسالة) পাঠান।
চিঠির মূল বিষয়বস্তু: সুলতান নিজে চিঠিতে উল্লেখ করেন যে, উনার রাজ দরবারের আলিমদের মধ্যে একটি সূক্ষ¥ বিষয়ে বিতর্ক ও মতপার্থক্য সৃষ্টি হয়েছে তাই শরীয়তের দৃষ্টিতে এই জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়ের একটি সামগ্রিক সমাধান, দলিল-প্রমাণভিত্তিক ব্যাখ্যা এবং বিস্তারিত পর্যালোচনা চেয়ে একটি গ্রন্থ সংকলনের অনুরোধ করেন। পরে তিনি দ্রুত এই কিতাবটি রচনা করেন। অসংখ্য দলিলের মাধ্যমে তিনি লাইলাতুল মাওলিদ শরীফ (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে ২১টি কারণ উপস্থাপন করেন, এর পাশাপাশি ২১টি কারণের পরে আবার কী কী প্রশ্ন হতে পারে সেটাও উত্তর দিয়ে গেছেন। আমরা ২১টি কারণ ও তার পরের প্রশ্নের উত্তর ধারাবাহিক প্রকাশ করবো। ইনশাআল্লাহ!
২১টি কারণসমূহ ধারাবাহিক প্রকাশ করা হলো উক্ত কিতাব থেকে- (১৯১ থেকে ২০৫ পৃষ্ঠা পর্যন্ত) ১ থেকে ৭ এরপর ৮-৯-১০ প্রকাশ করা হলো-
الأدلة على أفضلية ليلة المولد
পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ): রাত মুবারক উনার শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ:
الثَّامِنُ: لَيْلَةُ الْقَدْرِ فُضِّلَتْ بِاعْتِبَارِ عَمَلِ الْعَامِلِ فِيهَا، فَأَنْتَ إِذَا قَدَّرْتَ أَهْلَ الْأَرْضِ كُلَّهُمْ عَامِلِينَ فِيهَا فَلَا يَلْحَقُونَ قَدْرَ مَنْ شَرُفَتْ بِهِ لَيْلَةُ الْمَوْلِدِ وَلَا يَلْحَقُونَ عَمَلَهُ فِي لَحْظَةٍ وَإِنْ كَانَ فِي غَيْرِهَا، فَثَبَتَتْ أَفْضَلِيَّةُ لَيْلَةِ الْمَوْلِدِ بِهَذَا الِاعْتِبَارِ.
অষ্টম কারণ: পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ রাত মুবারক উনার শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়েছে তাতে আমলকারীর আমলের ভিত্তিতে। অতপর আপনি যদি পৃথিবীর সমগ্র মানবজাতিকে ঐ রাতে আমলকারী বলে ধরেও নেন, তবুও তারা সেই মহাপবিত্র সত্তা মুবারক উনার মর্যাদার সমকক্ষে পৌঁছাতে পারবে না, যাঁর কারণে পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক মহিমান্বিত ও সম্মানিত হয়েছে। আর তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এক মুহূর্তের মহাসম্মানিত আমল মুবারকের সমকক্ষও হতে পারবে না। যদিও তা এই (লাইলাতুল ক্বদর শরীফ) রাত ছাড়া অন্য সময়ে হয়ে থাকুক না কেনো। অতএব, এই হিসেবে পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হয়ে গেলো।
التَّاسِعُ: شَرُفَتْ لَيْلَةُ الْقَدْرِ بِكَوْنِهَا مَوْهِبَةً لِأُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنَايَةً بِهِ عَلَيْهِ السَّلَامُ، وَشَرُفَتْ لَيْلَةُ الْمَوْلِدِ بِوُجُودِ مَنْ وُهِبَتْ لَيْلَةُ الْقَدْرِ لِأُمَّتِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتِنَاءً بِهِ فَكَانَتْ أَفْضَلَ.
নবম কারণ: পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ রাত উনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এ কারণে যে, তা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিশেষ সম্মান ও মেহেরবানী হিসেবে উনার উম্মতকে উপহার দেওয়া হয়েছে। পক্ষান্তরে, পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারক উনার মর্যাদা বৃদ্ধি পেয়েছে এমন মহাপবিত্র সত্তা (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনার মুবারক আগমন (নূরুত তাশরীফ) উনার কারণে, যাঁর কারণে উনার উম্মতকে পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ উপহার দেওয়া হয়েছে। অতএব, (মূল কারণ ও উৎসের বিচারে) এই রাত মুবারক (নূরুত তাশরীফ) অধিক উত্তম ও শ্রেষ্ঠ।
الْعَاشِرُ: لَيْلَةُ الْقَدْرِ وَقَعَ التَّفَضُّلُ فِيهَا عَلَى أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَيْلَةُ الْمَوْلِدِ الشَّرِيفِ وَقَعَ التَّفَضُّلُ فِيهَا عَلَى سَائِرِ الْمَوْجُودَاتِ، فَهُوَ الَّذِي بَعَثَهُ اللهُ عَزَّ وَجَلَّ رَحْمَةً لِلْعَالَمِينَ فَقَالَ تَعَالَى: ﴿وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ﴾ [الأنبياء: ١٠٧] فَعَمَّتْ بِهِ النِّعْمَةُ عَلَى جَمِيعِ الْخَلَائِقِ، فَكَانَتْ لَيْلَةُ الْمَوْلِدِ أَعَمَّ نَفْعًا بِهَذَا الِاعْتِبَارِ، فَكَانَتْ أَشْرَفَ وَهُوَ الْمَطْلُوبُ.
দশম কারণ: পবিত্র লাইলাতুল ক্বদর শরীফ রাত কেবল (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতের ওপর বিশেষ অনুগ্রহ ও শ্রেষ্ঠত্ব বর্ষিত হয়েছিলো; কিন্তু পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাত মুবারকে বিশ্বের যাবতীয় সৃষ্টির উপর মহা-অনুগ্রহ ও সম্মানিত রহমত বর্ষিত হয়েছে। কারণ তিনিই সেই মহাপবিত্র সত্তা মুবারক যাকে মহান আল্লাহ পাক সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন। যেমন মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন- ﴿وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ﴾ আমি আপনাকে তামাম আলমের জন্যে মহাসম্মানিত রহমত মুবারক হিসেবেই প্রেরণ করেছি।) (পবিত্র সূরা আম্বিয়া শরীফ, আয়াত শরীফ ১০৭)
ফলে উনার মুবারক উছিলায় সমস্ত সৃষ্টি নিয়ামত ও অনুগ্রহ সর্বব্যাপী রূপ লাভ করেছে। এই দুই কারণে পবিত্র মাওলিদ শরীফ বা (মহাপবিত্র নূরুত তাশরীফ) রাত মুবারক উনার উপকারিতা ও কল্যাণ অধিক বিস্তৃত ও সার্বজনীন; তাই এই রাত মুবারক পবিত্র লাইলাতুল ক্বদর শরীফের চেয়েও অধিক সম্মানিত ও মর্যাদাপূর্ণ। আর এটাই আমার প্রমাণের উদ্দেশ্য। (চলবে)
বর্তমান সময়ে অকাট্য, প্রকাশ্য দলিল দ্বারা এবং ৯০ দিনব্যাপী আজিমুশ্বান মাহফিল উনার ইন্তেজাম করে এই মহাসম্মানিত মহাপবিত্র নূরুত তাশরীফ দিবস মুবারক তথা মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন যিনি যামানার মহাসম্মানিত ইমাম রাজারবাগ শরীফ উনার মহান মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম।
-খন্দকার মুহম্মদ আরিফ হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩৯)
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৭)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৬)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩৮)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৬)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৫)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩৭)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












