নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চার খানা বিশেষ খুছূছিয়ত মুবারক (৮)
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
৪. ‘মুত্বলা’ আলাল গইব’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম:
مطلع শব্দটি اطِّلاع মাছদার বা শব্দমূল থেকে এসেছে। যা ইসমে মাফঊল তথা কর্মপদের ছীগাহ বা শব্দরূপ। যার অর্থ জানানো হয়েছে বা অবগত করা হয়েছে। আর আলা শব্দটি এখানে ফী অর্থে ব্যবহৃত হয়েছে। যার অর্থ বিষয়ে বা ব্যাপারে। আর গইব শব্দের অর্থ হচ্ছে- অদৃশ্য, অনুপস্থিতি, লুকায়িত ইত্যাদি। সুতরাং মুত্বলা’ আলাল গইব (مطلع على الغيب) উনার অর্থ হচ্ছে- যাকে অদৃশ্যের ব্যাপারে জানানো হয়েছে অথবা যিনি গইব বা অদৃশ্য বিষয় সম্পর্কে অবগত।
আর ইলমে গইব হলো- এমন অদৃশ্যজ্ঞান এবং ভবিষ্যতের বর্ণনা বা অজানা বিষয় যা ইন্দ্রিয়গ্রাহ্য নয় অথবা মানুষের ইন্দ্রিয় দ্বারা যেসব অদৃশ্য জ্ঞান বা ভবিষ্যতের বর্ণনা বুঝা যায় না, জানা যায় না তাই হচ্ছে ইলমে গইব। তাছাড়া পবিত্র ওহী মুবারক উনার মাধ্যমে জানার বিষয়টিকেও ইলমে গইব বলা হয়।
আমাদের মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা বিশেষ খুছূছিয়ত মুবারক হচ্ছেন- তিনি মুত্বলা’ আলাল গইব (مُطَّلَعٌ عَلَى الْغَيْبِ) অর্থাৎ তিনি অদৃশ্য সংবাদ, অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত বিষয় সম্পর্কে অবগত। সুবহানাল্লাহ! একইভাবে তিনি ‘মুত্বলি’ আলাল গইব’ (مُطَّلِعٌ عَلَى الْغَيْبِ) অর্থাৎ তিনি গইব সম্পর্কে কায়িনাতবাসীকে ইলিম দান করেন। এ ব্যাপারে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে অসংখ্য দলীল-আদিল্লাহ বিদ্যমান রয়েছে। নিম্নে সেখান থেকে কতিপয় দলীল পেশ করা হলো-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَلَكِنَّ اللَّهَ يَجْتَبِيْ مِنْ رُّسُلِهِ مَنْ يَّشَاءُ
অর্থ: এটা মহান আল্লাহ পাক উনার দায়িত্ব নয় যে, গইব বা অদৃশ্য সম্পর্কে তোমাদের (সাধারণ লোকদের) অবহিত করবেন। তবে মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্যে যাকে ইচ্ছা ইলমে গইব হাদিয়া করেন। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৭৯)
এই পবিত্র আয়াত শরীফ উনার তাফসীরে হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
্রوما كان الله ليطلعكم على الغيبগ্ধ فتعرفوا المنافق من غيره قبل التمييز ্রولكنَّ الله يجتبيগ্ধ يختار ্রمن رسله من يشاءগ্ধ فيطلعه على غيبه كما أطلع النبي صلى الله عليه وسلم على حال المنافقين
অর্থ: এটা মহান আল্লাহ পাক উনার দায়িত্ব নয় যে, গইব বা অদৃশ্য সম্পর্কে তোমাদের (সাধারণ লোকদের) অবহিত করবেন। অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে পরীক্ষা-নিরীক্ষার আগে মুনাফিকদের পরিচয় দেননি। তবে মহান আল্লাহ পাক তিনি স্বীয় হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করে নিয়েছেন। অর্থাৎ তিনি উনার পছন্দের রসূল আলাইহিস সালাম উনাকে মনোনীত করেন এবং উনাকে গায়েবের সংবাদ অবগত করেন। যেমন তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুনাফিকদের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! (তাফসীরে জালালাঈন)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-
عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا إِلَّا مَنِ ارّْتَضَى مِنْ رَّسُوْلٍ
অর্থ: তিনি (মহান আল্লাহ পাক) ‘আলিমুল গইব, উনার গইব সম্পর্কিত ইলিম উনার মনোনীত সম্মানিত রসূল আলাইহিমুস সালাম উনারা ব্যতীত কারো নিকট প্রকাশ করেন না। (পবিত্র সূরা জিন শরীফ: পবিত্র আয়াত শরীফ নং ২৬, ২৭)
এই পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় রঈসুল মুফাসসিরীন হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
أَعْلَمَ اللهُ الرُّسُلَ مِنَ الْغَيْبِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে গইব সম্পর্কে অবহিত করেছেন। (আদ দুররুল মানছূর লিস সুয়ূতী ১৫/৩১)
বিশিষ্ট তাবেয়ী হযরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
فَإِنَّهُ يَصْطَفِيهِمْ وَيُطْلِعُهُمْ عَلَى مَا يَشَاءُ مِنَ الْغَيْبِ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে মনোনীত করেছেন এবং উনার ইরাদা মুবারক অনুযায়ী উনাদেরকে গইব সম্পর্কে অবহিত করেছেন। (তাফসীরুত ত্ববারী ২৩/৩৫২)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৮)
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (৩য় পর্ব)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৭)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৬)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩৮)
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৬)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার বেমেছাল ফযীলত মুবারক (৫৫)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৩৭)
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবুত তাকওয়া, ওলীয়ে মাদারযাদ, হাদিয়ে ইলাহী, কুতুবুল আলম, সাইয়্যিদুনা হযরত শাফীউল উমাম আলাইহিস সালাম
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাঝে ফানা ও বাক্বা সারা কায়িনাত (৪৪)
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












