সরু চোখে.....নারীর মৌলিক অধিকার ‘পর্দা পালনের অধিকার’ কেড়ে নেয়া হচ্ছে কেন?
বইটির নাম- দ্য ল রিলেটিং টু পর্দানশীন ইন ব্রিটিশ ইন্ডিয়া (সিভিল এন্ড ক্রিমিনাল)
লেখক- জে এন মুখার্জী (অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট) এবং এন এন মুখার্জী।
বইটি ১৯০৬ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়।
বইটি বলে দেয়, ব্রিটিশরা বিধর্মী হওয়ার পরেও এ অঞ্চলের মুসলিম নারীদের পর্দা করার অধিকার কেড়ে নেয়নি। অর্থাৎ ব্রিটিশ উপনিবেশকালেও এ অঞ্চলের মুসলিম নারীদের পর্দা করার অধিকার সংরক্ষিত ছিলো। সিভিল বা ক্রিমিনাল প্রতিটি আইনেই মুসলিম পর্দানশীন নারীদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করে আলাদা সুযোগ সুবিধা দেয়া ছিলো।
কিন্তু অতি দুঃখের বিষয়, আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা নিজেদের স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাবী করি, কিন্তু স্বাধীনতা বলতে যা বোঝায়, তা কি আমরা লাভ করতে পেরেছি? সরকার কি সংবিধান অনুসারে আমাদের সকলের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে পেরেছে?
বাংলাদেশের জনসংখ্যা হিসেবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। সাংবিধানিক অধিকার হিসেবে মুসলিম নারীরা পর্দা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই সাংবিধানিক অধিকারটুকু নারীদের দেয়া হচ্ছে না। দেশের পরিচয়পত্রের জন্য জোর করে ছবি তোলানো হচ্ছে। তবে অনেক পর্দানশীন নারী এখনও মৌলিক অধিকার ব্যতীতই মানবেতর জীবন যাপন করছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর হিসেবে বলছে, দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হলেও, পুরুষের তুলনায় কম পরিচয়পত্র নিয়েছে বা ভোটার হয়েছে প্রায় ২০ লক্ষ নারী। (সূত্র: দৈনিক প্রথম আলো ০৭ মে ২০২২, ডেইলি স্টার, জুলাই ২৭, ২০২২)
প্রশ্ন হচ্ছে, যে দেশে জাতীয় পরিচয়পত্র ছাড়া শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, চাকুরী, ব্যবসা, লেনদেন, যাতায়াতের মত মৌলিক ও নাগরিক চাহিদা পুরো করা যায় না, সে দেশে ২০ লক্ষ নারী কিভাবে দিনাতিপাত করছে সেই খবর কি রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে আছে? ব্রিটিশরা দখলদার হয়েও যে পর্দানশীন নারীদের মৌলিক অধিকার কেড়ে নেয়নি, কিন্তু আজ স্বাধীন রাষ্ট্র নিজ দেশের ২০ লক্ষ নাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে, বিষয়টি সত্যিই দুঃখজনক।
-উম্মু আমিম।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।