সরকার ১৪ বছরে নদীপথে ৭,৮৬২ কিলোমিটার নাব্যতা নিশ্চিত করেছে
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ সামিন, ১৩৯১ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সরকার গত ১৪ বছরে ড্রেজিং বা ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে দেশের ৫৩টি অভ্যন্তরীণ নদীর ৭৮৬২ কিলোমিটার রুটে নাব্যতা ফিরিয়ে এনেছে। শুষ্ক মৌসুমে নৌপথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়িয়েছে ৬১৯২ কিলোমিটার- যা ২০০৯-১০ সালে ছিল মাত্র ২৫০০ কিলোমিটার। সরকার ২০২৫ সালের মধ্যে দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, লক্ষ্যমাত্রার প্রায় ৭৯ শতাংশ নদী ড্রেজিং কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অভ্যন্তরীণ নৌপথে পণ্য ও যাত্রীবাহী নৌযান নির্বিঘেœ ও নিরাপদে চলাচলের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিএর মাধ্যমে ড্রেজিংয়ের কাজ বাস্তবায়ন করছে।
বিআইডব্লিউটি’র প্রধান প্রকৌশলী (ড্রেজিং) প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার বাসসকে বলেন, নৌপথে প্রায় ১০ হাজার ৫০০ কিলোমিটার নাব্যতা ফিরিয়ে আনার লক্ষ্যে ২০১২ সালে ড্রেজিংয়ের একটি মাস্টার প্ল্যানের আওতায় বিআইডব্লিউটি’র জন্য নির্ধারিত ১৭৮টি নদী খনন ও পুনরুদ্ধারের কাজ শুরু হয়। তিনি বলেছিলেন, ২০২৫ সালের মধ্যে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার কিলোমিটার নদীপথের নাব্যতা পুনরুদ্ধারের জন্য ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শেষ হবে।
তালুকদার বলেন,‘অভ্যন্তরীণ নৌপথে ৫৩টি নদী-রুটের ক্যাপিটাল ড্রেজিং (প্রথম পর্যায় : ২৪টি নদীপথ) (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অধীনে জুলাই ২০১২ থেকে ড্রেজিং কাজ শুরু হয় এবং ড্রেজিং কাজ জুন, ২০২২-র মধ্যে শেষ হয়। এই প্রকল্পে প্রায় ১৭০০ টাকা কোটি টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পের অধীনে, ড্রেজিংয়ের মাধ্যমে বন্ধ হওয়া এমজি চ্যানেলটির নাব্যতার ফিরিয়ে এনে পণ্যসম্ভারসহ সব ধরণের শিপিংয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে। সরকারের এ পদক্ষেপের কারণে খাগদন, লাউকাঠি, ভোলার নালা, কীর্তনখোলা, ইছামতি, সুরমা, রক্ত, বাউলাউ, রোকসা নীলা, চাচি, কংস, তিতাস, মধুমতি, আপার কুমার ও ভৈরব নদীর নাব্যতা ফিরে এসেছে। এসব নদীতে এখন সারা বছরই পণ্যবাহী জাহাজ চলাচল করে।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাসসকে বলেন, প্রকল্পের আওতায় ২৪টি নৌপথে মোট ৯৯৭ লাখ ঘনমিটার খনন করে ২৩৮৬ কিলোমিটার নৌপথের নাব্যতা উন্নত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এরই মধ্যে কাজ সম্পন্ন হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বৃষ্টি-ঢলে ২০ হাজার কৃষকের শতকোটি টাকার ধান পচে নষ্ট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












