‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
, ০৫ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
উন্নত দেশগুলোতে কার্পজাতীয় মাছের আঁশ, মাছের পিটুইটারি গ্লান্ড, ফিস ওয়েল-এর মতো অপ্রচলিত পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে এখন অনেক উদ্যোক্তা এসব পণ্য নিয়ে কাজ করছেন। এগুলো বিদেশে রফতানি করতে পারলে প্রতিবছর বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এসব পণ্য উদ্যোক্তারা বিদেশে রফতানির উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) যশোর মৎস্য ভবন অডিটোরিয়ামে এক কর্মশালায় এ কথা বলেন বক্তারা।
বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের অর্থায়নে যশোর মৎস্য অফিসের সহযোগিতায় বাংলাদেশ নন প্যাকার ফ্রোজেন ফুডস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। এতে যশোর জেলার হ্যাচারি মালিক, মৎস্য চাষী, মাছের পোনা উৎপাদক এবং মাছের আঁশ ও পিটুইটারি গ্লান্ড নিয়ে কাজ করেন এমন উদ্যোক্তা ও মুক্তাচাষীরা অংশ নেন।
কর্মশালায় উদ্যোক্তারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে মৎস্যজাত অপ্রচলিত পণ্য নিয়ে কাজ করলেও এগুলো সরাসরি বিদেশে রফতানি করতে পারছেন না। এ ব্যাপারে সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃষ্টির দাপট থাকতে পারে আরও কয়েকদিন
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকের শাখায় তালা দিয়েছেন আমানতকারীরা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি -বিমান প্রতিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার -তথ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে আংশিক বাস্তবায়ন হতে পারে
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগকারীদের টানতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে ডিসিদের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অটোরিকশা-রিকশায়ও শেয়ার রাইড অ্যাপ
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)