সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে প্রশ্ন হাসনাতের
-৮ দিনে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার ২৩ মিটিং
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৯ মে, ২০২৫ খ্রি:, ২৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের পর অন্তর্র্বতীকালীন সরকারকে নিয়ে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) অনলাইনে দেওয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত।
পোস্টে হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, 'এই ইন্টারিম সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে?'
তিনি আরও বলেন, 'খুনিকে নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন পায়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাসায় গিয়ে পাসপোর্ট দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিল জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি। অথচ আপনারা বলেন, আওয়ামী লীগের বিচার হবে?'
আরেক পোস্টে হাসনাত দাবি করেছেন, চলতি মে মাসে বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
তিনি লিখেন, ‘শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে।’ মে মাসের মাত্র ৮ দিন চলছে। অর্থাৎ, হাসনাতের ভাষ্য অনুযায়ী মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যে মিটিংগুলো সেরেছে ভারতের গোয়েন্দা সংস্থা।
হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জন সমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।’
অন্তর্র্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে হাসনাত লিখেছেন, ‘যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)