সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সরকারের নিয়ন্ত্রণের বাইরে উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ চায় টিআইবি

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:২৭
সরকারের নিয়ন্ত্রণের বাইরে উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ চায় টিআইবি
নিজস্ব প্রতিবেদক:
সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো তড়িঘড়ি করে উপাত্ত সুরক্ষা আইন-২০২৩ না করা এবং এর জন্য গঠিত কর্তৃপক্ষ বা বোর্ডকে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও সরকারের নিয়ন্ত্রণের বাইরে রাখার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘খসড়া উপাত্ত সুরক্ষা আইন-২০২৩: পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এমন দাবি জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এই খসড়াটি চূড়ান্ত করার ক্ষেত্রে সাইবার সিকিউরিটি নিয়ে যেমন তড়িঘড়ি করা হয়েছে, সেটা যেন না হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন। সরকার ইতিমধ্যে এই আইনটি প্রণয়নে অংশীজনের অংশগ্রহণের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। এই সুযোগটা যেন শেষ পর্যন্ত অব্যাহত থাকে এবং চূড়ান্ত খসড়াটি সংসদে উপস্থাপনের আগে সবার সঙ্গে আলোচনা করে। এটি করা না হলে বোঝা যাবে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে।
সংবাদ সম্মেলনে আইনটির নাম পরিবর্তনসহ ৩৯টি পর্যালোচনা দিয়েছে টিআইবি। এগুলো বাস্তবায়িত না হলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার নামে ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ হবে বলে জানায় সংস্থাটি।
আইনে আন্তর্জাতিক অঙ্গীকারের পাশাপাশি সংবিধানে সাংবিধানিক এবং জাতীয় যে সম্মতি আছে সেগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার পরামর্শ দিয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা নিশ্চিত হতে চাই এটি ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন হিসেবে প্রণীত হোক। এই আইনের পরিধিতে কখনোই ব্যক্তিগত তথ্যের বাইরে কিছু থাকার কথা নয়। কারণ, সব তথ্য কিন্তু সীমাহীন। তথ্য ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়, প্রচারিত হয়, প্রসেস হয়। আমাদের এই ধরনের আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়ার কথা শুধু ব্যক্তির তথ্যের। কাজেই তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।’
ব্যক্তিগত তথ্যের সংজ্ঞাটি এখনো পরিষ্কার নয় জানিয়ে তিনি বলেন, ‘এই আইনে শুধু এমন তথ্যের কথা বলা আছে, যার মাধ্যমে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এটি যথেষ্ট নয়। ব্যক্তিগত তথ্যের কংক্রিট সংজ্ঞায়িত করতে হবে। আমার হাতে ক্ষমতা থাকলেই আমি কোনোটাকে ব্যক্তিগত তথ্য বলব, আর কোনোটাকে ব্যক্তিগত বলব না। এই এখতিয়ারটা যেন দেওয়া না হয়। সে জন্য আইনে যেন পরিষ্কারভাবে ব্যক্তিগত তথ্য বলতে কী বোঝায় সে বিষয়ে উল্লেখ থাকে।’
তিনি বলেন, ‘আমাদের সুপারিশমালার মধ্যে কোনো বিষয়গুলো ব্যক্তিগত তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত, সেগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি। আমরা মনে করি, এটি অপরিহার্য। না হলে আইনে দুর্বলতা থেকে যায়। আইনটি ব্যবহারের ক্ষেত্রে অপব্যবহার ও উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করার সুযোগ সৃষ্টি হবে।’
তিনি আরও বলেন, তথ্য-উপাত্ত সুরক্ষা কর্তৃপক্ষ বা বোর্ড বলা হচ্ছে। নামকরণ যা-ই করা হোক না কেন, এই প্রতিষ্ঠানটি হবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং সরকারি নিয়ন্ত্রণের বাইরে হতে হবে। কারণ, অন্য সব ব্যক্তিগত তথ্য ব্যবহারকারীর মতো সরকারও ব্যক্তিগত তথ্য ব্যবহারকারী একটা কর্তৃপক্ষ। কাজেই সরকারের হাতে যদি এটির নিয়ন্ত্রণ কর্তৃত্ব থাকে। তাহলে কিন্তু সরকার ব্যক্তিগত তথ্য অপব্যবহার করবেÍএটা অসম্ভব কিছুই না। তখন কিন্তু এটা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকবে না। কারণ, কর্তৃত্ব কিন্তু থাকবে সরকারের হাতে। যিনি ব্যবহারকারী তিনি নিজেই সুরক্ষাকারী হয়ে যাবেন। কাজেই এই বিষয়টিতে স্বার্থের দ্বন্দ্ব থেকেই যাবে যদি এটাকে স্বাধীন, নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না হয়। কাজেই এ বিষয়টি আইনে সুনির্দিষ্টভাবে থাকতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ৭ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ৭ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ৭ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ৭ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ৭ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ৭ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ৭ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ৮ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ৮ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ৮ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৯ ঘণ্টা আগে