শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
খুচরা বাজারে চা পাতার মূল্যে বিস্তর ফারাক:

দুর্বল মনিটরিংকে দায়ী করলেন বাজারসংশ্লিষ্টরা

Admin প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:৩৫
দুর্বল মনিটরিংকে দায়ী করলেন বাজারসংশ্লিষ্টরা
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে অনুষ্ঠিত আন্তর্জাতিক চা নিলামে চলতি চা বর্ষের ২১তম নিলাম পর্যন্ত ধারাবাহিকভাবে কমছে চা পাতার দাম। প্রতি কেজি চা পাতার গড় দাম সর্বোচ্চ আড়াই শ’ টাকা থেকে নামতে নামতে ১৮৫ টাকায় নেমেছে। কিন্তু আন্তর্জাতিক এই নিলামে বিক্রীত মূল্যের সাথে দেশের অভ্যন্তরীণ বাজার তথা ভোক্তাপর্যায়ে চা পাতার দামের রয়েছে বিস্তর ফারাক। বাজারে প্যাকেটজাত হয়ে ভোক্তাদের তা কিনতে হচ্ছে প্রতি কেজি কোম্পানি ভেদে ৩৪০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। তা ছাড়া খোলা চা পাতাও বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ টাকা পর্যন্ত। অভ্যন্তরীণ বাজারে চা পাতার দামের এমন নিয়ন্ত্রণহীনতার পেছনে সরকারের দুর্বল মনিটরিং ব্যবস্থাকেই দায়ী করেছেন বাজারসংশ্লিষ্টরা।
বাজারসংশ্লিষ্টরা জানিয়েছেন, নিলামে চা পাতার দাম নিম্নমুখী হলেও খুচরাপর্যায়ে প্যাকেটজাত চা বিক্রেতা কোম্পানিগুলো দাম কমাচ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারি তদারকি শূন্যের কোঠায় হওয়াতে দেশের সব শ্রেণীর মানুষের অতিপ্রয়োজনীয় এই পণ্যটি যেন গরিব মানুষের নাগালের বাইরে যাওয়ার উপক্রম হচ্ছে এমন অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার মৌসুমের ২১তম চট্টগ্রাম চা নিলাম অনুষ্ঠিত হয়। লিফ (দানাদার) এবং ডাস্ট (গুঁড়ো) উভয় ধরনের চা পাতার দাম ছিল বেশির ভাগ ক্ষেত্রে নিম্ন গতির। তা ছাড়া উন্নত জাতের ভালো চা পাতার বাজারচাহিদা স্থির থাকলেও দাম ছিল নিম্নমুখী। উল্লেখযোগ্য পরিমাণ চা পাতা বাজার থেকে প্রত্যাহার হচ্ছে প্রতিটি নিলামে। গুঁড়ো চা পাতার বাজারচাহিদা ভালো ছিল বলে ব্রোকারেজ হাউজগুলো জানায়।
সূত্র জানায়, চলতি সপ্তাহের চট্টগ্রাম চা নিলামে ৪২ লাখ ৭০ হাজার ৮৯১ কেজি চা পাতা নিলামে ওঠে। এর মধ্যে লিফ (দানাদার) চা পাতা ছিল ৩৫ লাখ ৯৮ হাজার ৬৩৮ কেজি এবং ডাস্ট (গুঁড়ো) চা পাতা ছিল ছয় লাখ ৭২ হাজার ২৫২ কেজি। সূত্র জানায়, লিফের মধ্যে মোটা দানার ব্রোকেন প্রজাতির ভালো চা পাতার দর ছিল প্রতি কেজি ২০০ টাকা থেকে ২১৫ টাকা পর্যন্ত।
এ ছাড়া ভালো মানের ফেনিংস (ছোট দানা) চা পাতা প্রতি কেজি ২০০ টাকা থেকে ২১২ টাকা পর্যন্ত নিলাম দর ছিল। ভালো লিকারের ফেনিংস চা পাতার বাজারচাহিদা থাকলেও নিম্নমানের উল্লেখযোগ্য পরিমাণ চা পাতা বিক্রি ছিল বেশ কষ্টসাধ্য।
এ দিকে বাজার ঘুরে দেখা গেছে, চলতি মৌসুমের মধ্যে টানা ২১টি নিলামে প্রতি কেজি চা পাতার গড় দাম আড়াই শ’ টাকা পর্যন্ত ছিল। কিন্তু অভ্যন্তরীণ বাজারে এর কোনো প্রতিফলন নেই। নিলাম মূল্যের সাথে ভোক্তাদের ক্রয়মূল্যের ব্যবধান বিস্তর।
দানাদার প্যাকেটজাত চা পাতা ভোক্তাদের প্রতি কেজি ৪০০ টাকা পর্যন্ত এবং গুঁড়ো চা পাতা টি ব্যাগ হিসেবে গড়ে প্রতি কেজি ৫০০ টাকার উপরে পর্যন্ত কিনতে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, নিলাম থেকে কিনে নিয়ে বিভিন্ন কোম্পানি নিজেদের ব্র্যান্ডে প্যাকেটজাত করে বাজারজাত করে চা পাতা। এর মধ্যে দানাদার চা পাতা ৫০০ গ্রামের প্রতি প্যাকেট বিক্রি হচ্ছে ব্র্যান্ড ভেদে ১৭০ থেকে ২০০ টাকা দরে। ২০০ গ্রামের প্যাকেট হলে আনুপাতিক মূল্য আরো বেড়ে যায়। তবে পূর্ণ এক কেজির প্যাকেট নিলে দাম সামান্য কমে। অথচ প্রতি কেজিতে ১৫ শতাংশ ভ্যাট ও অগ্রিম আয়কর (এআইটি) যোগ করে কোম্পানির বাজারজাত ব্যয় সর্বোচ্চ ১০ টাকা যোগ করলে কোনোক্রমেই প্রতি কেজি চা পাতা আড়াই শ’ থেকে ২৮০ টাকার উপরে হওয়ার কথা নয় বলে।
বেশ কয়েকজন ডিপার্টমেন্টাল স্টোরের মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ক্ষেত্রে সরকারি কোনো তদারকি নেই। ফলে যে যার মতো দাম নিয়ে যাচ্ছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সরকারের তদারকির অভাবে সব শ্রেণীর মানুষের অতিপ্রয়োজনীয় এই চা পাতার বাজারদর এখনো বর্ধিত দামেই বিক্রি হচ্ছে। অথচ প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানগুলো ইচ্ছে করলেই দাম কমাতে পারে। একমাত্র সরকারই চা পাতার বাজার নিয়ন্ত্রণ করতে পারে বলেও তারা মন্তব্য করেন।
এ প্রসঙ্গে দেশের শীর্ষ চা বাজারজাতকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বড় বড় প্রতিষ্ঠানকে ভালোমানের চা পাতা নিলাম থেকে কিনতে হয় এবং সরবরাহ লাইন ঠিক রাখতে প্রচুর চা পাতা মজুদ রাখতে হয়। সে জন্য চা পাতার খুচরা বাজারদর ঠিকমতোই আছে দাবি করে তিনি বলেন, প্যাকেটের গায়ে যে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা থাকে তা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৩ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৩ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৩ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৩ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৩ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৩ ঘণ্টা আগে