সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি
-পরিত্যক্ত ১২৩ বাড়ি
, ২০ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৭ জুন, ২০২৬ খ্রি:, ২৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
রাজধানীতে সরকারের ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের অবৈধ দখলে রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর এসব সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া হলেও বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের একাংশের যোগসাজশে এগুলো বেদখল হয়ে গেছে। হাজার কোটি টাকা মূল্যের এ সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
জানা যায়, স্বাধীনতা-উত্তরকালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে যেসব সম্পত্তিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশই এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা ও মতিঝিলের মতো অভিজাত এলাকায় অবস্থিত এ বাড়িগুলোর বাণিজ্যিক মূল্য আকাশচুম্বী। বেদখল হওয়া ১২৩টি বাড়ির পেছনে কাজ করছে একটি শক্তিশালী দখলদার সিন্ডিকেট। এ দখলদার সিন্ডিকেট নানা ইস্যুতে আদালতে মামলা এবং রিট করে আটকে রাখে। মামলা ও রিটের কারণে গৃহায়ন মন্ত্রণালয়ের চেষ্টা থাকলেও উদ্ধারে ব্যর্থ হয়। গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো অভিজাত এলাকায় এ ধরনের বহু আবাসিক বাড়িকে রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এসব দখলদার।
জানতে চাইলে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (এপিএমবি) সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, অবৈধ দখলদার উচ্ছেদের সরকার সব সময় আন্তরিক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। অনেকগুলো সম্পত্তি নিয়ে মামলা থাকায় দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা সম্ভব হয় না। তবে বর্তমান সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রাজধানীতে গেজেটভুক্ত পরিত্যক্ত সরকারি বাড়ির সংখ্যা ৬ হাজার ৫৩৮টি। পরিত্যক্ত বাড়িগুলোর মধ্য থেকে সরকার অবমুক্ত করেছে ১ হাজার ১৮টি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া ও লিজ দেওয়া হয়েছে অন্তত দেড় হাজার বাড়ি। পরিত্যক্ত সম্পত্তি নিয়ে হাই কোর্টে ৪ হাজার ৩৫৮টি মামলা রয়েছে। কোর্ট অব সেটেলমেন্টে ২৫০টি এবং ভাড়া আদায়সংক্রান্ত ৪১২টি মামলা চলমান আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিচ্ছন্নতাকর্মীর সংকটে বেহাল ইবির শৌচাগার, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭৬ লাখ ৮৮ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন দুই ইউএনও
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মুসলিম দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিকাশ-নগদ ও রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ নেয়া কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নোয়াখালীর সুবর্ণচরে সন্ত্রাস, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় নিহত ১
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বঙ্গভবন ছাড়লেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মুহম্মদ সাহাবুদ্দিন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












