একযোগে পুলিশের ৮ ঊর্ধ্বতন পরিদর্শকের রদবদল
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত ৮ নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের রদবদলের বিষয়টি জানানো হয়েছে।
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আদেশে রমনা বিভাগের ধানমন্ডি মডেল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি পল্লবী থানার বর্তমান ওসি হাসান বাসিরকে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ), যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিককে রূপনগর থানার ওসি এবং রূপনগর থানার বর্তমান ওসি নোমান হোসেনকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে (এসআরইউ) বদলি ও পদায়ন করা হয়েছে।
এ ছাড়াও একই আদেশে শাহ আলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলামকে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে রামপুরা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খানকে ডিএমপির গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর সাজ্জাদ হোসেনকে শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) এ কে এম মঈন উদ্দীনকে একই থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি কমিশনারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি ও পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশের ১০ জেলায় দমকা হাওয়াসহ বজ্র বৃষ্টির পূর্বাভাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিমানবন্দরে আটকে দেয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে নারীর সঙ্গে আপত্তিকর সম্পর্কে সরকারি কর্মকর্তা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন, প্রজ্ঞাপন জারি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চ্যাটজিপিটিতে মারাত্মক ‘ঝুঁকি’, কিশোরদের সতর্ক করল গবেষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এক কুরিয়ার সার্ভিস কর্মীর ‘ভুলে’ চীনের হাতে চলে গেল মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ?
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)