সরকারি সফরে তুরস্ক গেলেন বিমানবাহিনী প্রধান
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সরকারি সফরে তুরস্কে গিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুর্কি বিমানবাহিনীর আমন্ত্রণে ০১-০৫ অক্টোবর ২০২৫ তারিখ তুরস্ক সফর করবেন। সফরকালে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান তুর্কি বিমানবাহিনী কমান্ডার, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করবেন।
আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধান তুর্কি বিমানবাহিনীর কারখানাসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমানবাহিনী প্রধান সরকারি সফর শেষে আগামী ৬ অক্টোবর বাংলাদেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)