চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৪ জন রিমান্ডে
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ চারজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার মেট্টোপলিটন মাজিস্ট্রেট মেহেদী হাসান এই রিমান্ডের আদেশ দেয়।
রিমান্ডে যাওয়া অপর ৩ আসামি হলো- আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক ও হাবিবুর রহমান ফরহাদ। আদালত একই আসামি শাহিন হোসেনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।
গত সোমবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন। সেদিন আদালত রিমান্ড শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। সে অনুযায়ী রিমান্ড আবেদনের শুনানি হয়।
মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় গত রবিবার রাতে তাদের আটক করে সেনাবাহিনী। ক্লিনিকের মালিক আফরুজা শিল্পী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, মোহাম্মদপুরের ‘সেইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে শাহিন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে আসেন সন্তান প্রসব করাতে। সন্তানের অবস্থা খারাপ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়।
তবে শাহিন অনুরোধ করে বলেন, যেভাবে হোক তার স্ত্রীর সন্তান প্রসব করাতে। চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী নরমাল ডেলিভারিতে মৃত ছেলে সন্তান প্রসব করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি শাহিনকে অবগত করেন। তিনি অর্থ প্রদান করতে চাইলেও মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অর্থ না নিয়েই ছাড়পত্র প্রদান করে।
পরে গত ২২ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আসামিরা হাসপাতালে এসে সন্তান মারা যাওয়ার কারণে মামলা না করার জন্য আফরুজা শিল্পীর ছেলে আবু সাইদের কাছে ৩ লাখ টাকা চাঁদ দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা হাসপাতালের মেশিন ও সিসি ক্যামেরা ভাংচুর করে দেড় লাখ টাকার ক্ষতিসাধন করে। একপর্যায়ে আসামিরা আবু সাইদকে তুলে নিয়ে হত্যার হুমকি দিলে তাদের ১ লাখ ২০ হাজার টাকা দিলে তারা চলে যায় এবং অবশিষ্ট টাকা দ্রুত সময়ের মধ্যে দিতে বলে। এরপর থেকে বিভিন্ন সময়ে আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে অবশিষ্ট টাকা দ্রুত দিয়ে দিতে বলে এবং টাকা দ্রুত না দিলে একাধিক মামলা দিয়ে হয়রানি করবে মর্মে জানায়।
গত রোববার রাত সাড়ে ৯টার দিকে আসামিরা তাদের মোবাইলে কল দিয়ে হাজারীবাগের পশ্চিম ধানমন্ডি ৫ নম্বর রোডের ব্লক-এ বসিলা আবাসিক এলাকার হাউজিং অফিস কক্ষে ডেকে নিয়ে ১ লাখ টাকা চাঁদা নেয় এবং অবশিষ্ট টাকা দ্রুত সময়ের মধ্যে না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। আফরুজা শিল্পী বিষয়টি মৌখিকভাবে সেনাবাহিনী ও পুলিশকে অবগত করলে তারা দ্রুত বিষয়টি আমলে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে থানায় নিয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












