সরকারি প্রকল্পের বালু লুটের অভিযোগে বিএনপি নেতা কারাগারে
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি প্রকল্পের বালু লুট করার অভিযোগে দায়ের মামলায় বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টুকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তারের পর গত মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে নেওয়ার আদেশ দেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন দুপুরে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে।
'সরকারি একটি প্রকল্পের বালু লুটের অভিযোগে থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল,' বলেন তিনি।
হাফিজুর রহমান রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
সূত্র জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার গন্ধর্বপুর এলাকায় ওয়াসার পানি পরিশোধনের একটি প্রকল্পের দুই ট্রাক বালু লুট হয়। ওই ঘটনায় প্রকল্পের ইনচার্জ আকন্দ রিয়াদ মোর্শেদ বিএনপি নেতা হাফিজুর ও তার সহযোগীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তাতে বলা হয়েছে, 'মেঘনা নদী থেকে রাজধানীতে পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে। কাঞ্চন নলপাথর এলাকা থেকে প্রকল্পের জন্য বালু নিয়ে আসা হয়। গত ২৩ সেপ্টেম্বর নলপাথর থেকে দুটি ট্রাক ভর্তি করে বালু নিয়ে আসার সময় হাফিজুর রহমান লোকজন নিয়ে দুই ট্রাক বালু লুট করেন। যার মূল্য ২৭ হাজার টাকা। পরে বালুগুলো নিজের জায়গায় নামিয়ে রেখে ট্রাকগুলো ছেড়ে দেন।'
'লুটের বিষয়টি জানাজানি হলে ট্রাকচালক ও প্রকল্পের বড় ধরনের ক্ষতি হবে বলেও হুমকি দেন হাফিজুর। পরে ট্রাকচালকরা এসে প্রকল্পের ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানায়,' উল্লেখ করা হয় অভিযোগে।
লিয়াকত আলী আরও বলেন, 'বিষয়টি সেনাবাহিনীর নজরে আনা হলে অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)