সরকারি দলের দায়িত্বশীলরাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে -আমীর খসরু
, ০৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ আশির, ১৩৯১ শামসী সন , ১৯ মার্চ, ২০২৪ খ্রি:, ০৫ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সরকারি দলের লোকেরা বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে এবং তারাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে ক্ষমতাসীনরা। ফলে তারল্য সঙ্কটে ডলারের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের ওপর। কারণ পুরো সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে সরকারি দলের দায়িত্বশীলরা। যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছে, তারাই বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট করেছে। তারাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন করছে।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার পর্যটন মোটেলের জারা কনভেনশন হলে 'গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কারানির্যাতিতদের সম্মাননা ও ইফতার মাহফিল'-এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, যারা ভোট চুরি করে, তারা বাজার নিয়ন্ত্রণ করে, ব্যবসা বাণিজ্যও নিয়ন্ত্রণে নিতে পারে। সরকারি দলের লোকজনের পরিস্থিতি এমন যে, রাস্তাঘাটে পর্যন্ত চাঁদাবাজি শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক থেকে গণহারে চাঁদাবাজির প্রভাব ভোক্তার ওপর পড়ছে। সে লোকগুলোও কিন্তু সরকারি দলের। নির্বাচিত সরকার না থাকায় সুবিধাভোগীরাই এসব ফায়দা লুটছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)