সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও বিক্ষোভ
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে ঈদের ছুটি শেষে ফের আন্দোলনে নেমেছেন সচিবালয়ের কর্মচারীরা। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে গণজমায়েত করে তারা বিক্ষোভ করেন।
সকাল ১১টার পর কর্মচারীরা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বাদামতলায় জড়ো হয়ে মিছিল শুরু করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে গিয়ে সমাবেশে মিলিত হন তারা।
কর্মচারীরা স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এরপর ঐক্য ফোরামের নেতারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।
কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে সচিবালয়ের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।
সমাবেশে বক্তারা দাবি করেন, সংশোধিত অধ্যাদেশটি বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী। এটি অবিলম্বে বাতিল করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।