সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (২)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, রাত ২:৪৩
সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (২)
(গতকালের পর)
হযরত আসিম ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরো বলেন-
حَضْرَتْ أَبُو سُلَيْمَانَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَرِيشُ الْمُقْعَدِ ... وَضَالّةٌ مِثْلُ الْجَحِيمِ الْمُوقَدِ
অর্থ: ‘আমি আবূ সুলাইমান, আমি মুকআদ (জনৈক তীর প্রস্তুতকারক)- এর তীরের পালক। আমি দালা বৃক্ষ দ্বারা নির্মিত কামান, যা জাহান্নামের আগুনের মত লেলিহান।
إذَا النّوَاجِي اُفْتُرِشَتْ لَمْ أُرْعَدْ ... وَمُجْنَأٌ مِنْ جِلْدِ ثَوْرٍ أَجْرَدِ وَمُؤْمِنٌ بِمَا عَلَى حَضْرَتْ مُحَمّدٍ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ
অর্থ: যখন দ্রুতগামী উটও ভয়ে মাটিতে শুয়ে পড়ে, তখনও আমার মধ্যে কম্পন সৃষ্টি হয় না। আমি গরুর পশমহীন চামড়া দ্বারা প্রস্তুত ঢাল। আর আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর অবতীর্ণ সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাসী।’ তিনি আরও বলেন-
حَضْرَتْ أَبُو سُلَيْمَانَ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَمِثْلِي رَامِي ... وَكَانَ قَوْمِي مَعْشَرًا كِرَامَا
অর্থ: ‘আমি আবূ সুলাইমান, আমার মত তীরন্দাজ আর কে আছে? আমার গোত্রে আমি অতি মর্যাদাবান ও সম্মানিত।’
হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপনাম ছিল আবূ সুলাইমান। এরপর তিনি শত্রুদের সাথে জিহাদ করতে করতে সম্মানিত শাহাদাতী শান মুবারক গ্রহণ করলেন। উনার সঙ্গীদ্বয়ও উনারা সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন।
হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশের পর হুযাইল গোত্রের লোকেরা চাইল, উনাদের মাথা নিয়ে সুলাফা বিনতে সা’দ ইবনে শাহীদের কাছে বিক্রি করবে। সুলাফার দুই পুত্র কাট্টা কাফির সম্মানিত উহুদ জিহাদে হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হাত মুবারকে নিহত হয়েছিল। তাই সে মানত করেছিল, যদি সে হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাথা মুবারক হস্তগত করতে পারে, তবে সে উনার মাথা মুবারকের খুলিতে মদ পান করবে। নাউযুবিল্লাহ! কিন্তু এক ঝাঁক বোলতা বা মৌমাছি হুযাইল গোত্রের ইচ্ছায় বাঁধ সাধলো। তারা হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাথা মুবারক ঘিরে রাখল। দুর্বৃত্তরা বলল, এখন রেখে দাও। সন্ধ্যাবেলা এসব চলে যাবে। তখন আমরা মাথা মুবারক কেটে নিয়ে যাবো। কিন্তু এরই মধ্যে মহান আল্লাহ পাক তিনি সেখানে বন্যা নাযিল করে দিলেন। সেই স্রোত হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক ভাসিয়ে নিয়ে গেল। তিনি মহান আল্লাহ পাক উনার কাছে দুয়া মুবারক করেছিলেন, যেন কোন মুশরিক উনার জিসিম মুবারক স্পর্শ করতে না পারে এবং তিনিও যেন কোনদিন কোন কাফির মুশরিককে স্পর্শ না করেন। তিনি আক্বীদা অর্থাৎ বিশ্বাস করতেন যে, মুশরিকদের দেহ অপবিত্র।
এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا الْمُشْرِكُونَ نَجَسٌ
অর্থ: “নিশ্চয়ই কাফির মুশরিকরা অপবিত্র বা নাপাক”। (পবিত্র সূরা তাওবাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ- ২৮)
সাইয়্যিদুনা হযরত হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি যখন শুনলেন, বোলতা বা মৌমাছি হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার জিসিম মুবারক হিফাযত করেছে, তখন তিনি বললেন, মহান আল্লাহ পাক তিনি উনার মু’মিন বান্দাদেরকে এভাবেই হিফাযত করেন। সুবহানাল্লাহ! হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মানত করেছিলেন, কোন মুশরিক যেন উনার জিসিম অর্থাৎ গায়ে হাত লাগাতে না পারে, আর তিনি নিজেও কোন মুশরিককে জীবনে স্পর্শ করবেন না। মহান আল্লাহ পাক তিনি উনার সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করার পরও উনাকে তেমনি হিফাযত করেছেন, যেমন তিনি উনাকে জীবদ্দশায় হিফাযত করেছিলেন। সুবহানাল্লাহ! সুবহানা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! সুবহানা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম!
আর হযরত যায়িদ ইবনে দাসিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি, হযরত খুবাইব ইবনে ‘আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ও হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কঠোর পন্থা অবলম্বন না করে হিকমত মুবারক অবলম্বন করলেন। সে মতে উনারা নিজেদেরকে শত্রুর নিকট হিকমতের সাথে ধরা দিলেন। শত্রুরা উনাদেরকে বন্দী করে পবিত্র মক্কা শরীফের পথে অগ্রসর হলো। উদ্দেশ্য, সেখানে নিয়ে উনাদেরকে তারা বিক্রি করবে। নাউযুবিল্লাহ! জাহরান নামক স্থানে পৌঁছলে হযরত আব্দুল্লাহ ইবনে তারিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি রশি থেকে নিজেকে মুক্ত করে নিলেন এবং উনার তরবারি মুবারক উঁচিয়ে রুখে দাঁড়ালেন। শত্রুরা খানিক দূরে সরে উনার প্রতি পাথর ছুড়তে লাগলো এবং শেষ পর্যন্ত এভাবেই তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করলেন। এই জাহরান নামক স্থানে উনার সম্মানিত কবর মুবারক রয়েছে। সুবহানাল্লাহ!
বাকি হযরত খুবাইব ইবনে ‘আদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে ও হযরত যায়িদ ইবনে দাসিনা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে তারা পবিত্র মক্কা শরীফে নিতে সক্ষম হলো। (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৪ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৫ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬