সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে লেবাস বা পোশাকের হুকুম-আহকাম (৭)
, ১৩ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৪ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইযার বা লুঙ্গি:
মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেলাইবিহীন লুঙ্গি মুবারক পরিধান করতেন। তিনি কখনো সেলাইযুক্ত লুঙ্গি পরিধান করেননি। এমনকি সমস্ত নবী-রসূল আলাইহিমুস সালাম উনারাও সেলাইবিহীন লুঙ্গি মুবারক পরিধান করেছেন। হযরত আবু বুরদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন-
اخرجت الينا اُمِّ الْمُؤْمِنِيْـنَ الثَّالِثَةِ سَيِّدَتِنَا حَضْرَتْ اَلصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ (سَيِّدَتِنَا حَضْرَتْ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ) كساء ملبدا او ازارا غليظا فقالت قبض روح النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فى هذين.
অর্থ: একবার উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি আমাদের সামনে একটি চাদর এবং একটি মোটা সেলাইবিহীন লুঙ্গি বের করে আনলেন। অতঃপর বললেন, এ দু’টি কাপড় মুবারক পরিহিত অবস্থায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিছালী শান মুবারক গ্রহণ করেছেন। (বুখারী শরীফ-২/২৮৫, শামাছিলোুত তিরমিযী-৯, মুসলিম শরীফ, ইবনু মাযাহ শরীফ)
অত্র হাদীছ শরীফ-এর كِسَاءً وَاِزَارًا ‘চাদর এবং ফাঁড়া লুঙ্গি’ এর ব্যাখ্যায় ‘শামাছিলোুত তিরমিযী’ এর শরাহ ‘শরহে ইমাম আব্দুর রউফ মানাবী মিছরী’ এর ১ম খ- ২১০ পৃষ্ঠায় উল্লেখ আছে যে-
وهو ما يستر اعلى البدن ضد الازار.
অর্থ: كِسَاءً বা চাদর যা শরীরের উপরের অংশ ঢেকে রাখে। اِزَارًا ‘ইযার’ বা সেলাইবিহীন লুঙ্গি এর বিপরীত। অর্থাৎ সেলাইবিহীন লুঙ্গি শরীরের নিম্নাংশ ঢেকে রাখে।
“আল মাওয়াহিবুল লাদুন্নিয়া আলাশ শামায়িলিল মুহম্মদিয়া”-এর ১০২ পৃষ্ঠায় আছে-
والكساء ما يستر اعلى البدن ضد الازار.
অর্থ: كِسَاءً ‘কিসা’ বা চাদর যা শরীরের উপরের অংশ ঢেকে রাখে। اِزَارًا ‘ইযার’ বা সেলাইবিহীন লুঙ্গি এর বিপরীত। অর্থাৎ সেলাইবিহীন লুঙ্গি শরীরের নিম্নাংশ ঢেকে রাখে।
এ ইবারত দু’টি থেকে প্রমাণিত হয়, হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাদর মুবারক ও লুঙ্গি মুবারক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে দেখিয়েছিলেন। তা সেলাইবিহীন তথা ফাঁড়া ছিলো। একটি দিয়ে শরীরের উপরের অংশ ঢাকা হতো তা যেমন সেলাইবিহীন চাদর ছিলো তেমনি অন্যটি দিয়ে নিম্নাংশ ঢাকা হতো, যার নাম হচ্ছে ইযার বা সেলাইবিহীন লুঙ্গি।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেলাইবিহীন লুঙ্গি মুবারক ছিলো লম্বায় সাড়ে চার হাত এবং প্রস্থ আড়াই হাত। যেমন-
وَفِىْ طِبَقَاتِ ابْنِ سَعْدٍ مِنْ حَدِيْثِ حَضْرَةْ اَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ كَانَ لَه’ اِزَارٌ مِّتْ نَسْجِ عَمَّانَ طَوُلُه’ اَرْبَعَةُ اَذْرَعٍ وَشِبْرٍ فِىْ ذِرَاعَيْنِ وَشِبْرٍ.
অর্থ: ‘ত্ববাকাত ইবনে সাদ’ নামক সীরাত গ্রন্থে আছে। হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত হাদীছ শরীফ-এ রয়েছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ওমান দেশের তৈরি ইযার বা সেলাইবিহীন লুঙ্গি মুবারক ছিলো। যার দৈর্ঘ্য ছিলো সাড়ে চার হাত, আর প্রস্থ ছিলো আড়াই হাত। ”
অনুরূপ বর্ণনা “আল মাওয়াহিবুল লাদুন্নিয়া আলাশ শামায়িলিল মুহম্মদিয়া’ এবং ‘খাছায়িলে নববী’ নামক কিতাবেও বর্ণিত রয়েছে।
কোন কোন ইমামের মতে খাছ সুন্নতী সেলাইবিহীন লুঙ্গির দৈর্ঘ্য চার হাতের কথাও উল্লেখ আছে। কিন্তু বিশুদ্ধ মতে, সাড়ে চার হাত হওয়াই অধিক ছহীহ। লুঙ্গির দৈর্ঘ্যরে ব্যাপারে মতানৈক্য থাকলেও প্রস্থ যে আড়াই হাত খাছ সুন্নত এ ব্যাপারে কারো কোন ইখতিলাফ নেই।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে চারটি বরকতময় স্থানে শান্তির পতাকা স্থাপন করেন-
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












