ঘটনা থেকে শিক্ষা
সম্মানিত খিলাফত মুবারক উনার সময়কার একটি ঈমানদ্বীপ্ত ঘটনা
, ২৩ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সম্মানিত ইসলামী ইতিহাসের একটি বড় স্থান জুড়ে আছে ন্যায়বিচার, ইনসাফ এবং ক্ষমার দৃষ্টান্ত। মুসলমানদের ইনসাফপূর্ণ আচরণের মাধ্যমেই পথহারা বিধর্মীরা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে সম্মানিত হয়েছিলো। এমনই একটি ইনসাফ, ন্যায়পরায়ণতা এবং ক্ষমার ঘটনা ঘটেছিলো আমিরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার মহাসম্মানিত খিলাফত মুবারককালে।
একদিন দু’জন সহোদর ভাই এক বালককে টেনে ধরে নিয়ে আসলো হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, কেন ওই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে। উত্তরে তারা বললো, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে।
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছো? বালকটি বললো, ‘হ্যা, আমি হত্যা করেছি তবে তা ছিলো দুর্ঘটনাবশত, আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিলো তা দেখে তাদের পিতা একটি পাথর ছুড়ে মারলো, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে, উটটি খুবই কষ্ট পাচ্ছে। যা দেখে আমার গোস্বা পয়দা হয় এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি, পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান।’
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি দু’ভাইকে বললেন, তোমরা কি বালককে ক্ষমা করবে?’ তারা বললো, ‘না; আমরা তার মৃত্যুদন্ড চাই।’ সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বালকটির কাছে জানতে চাইলেন, ‘তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে?’ বালকটি বললো, ‘আমার আব্বা ইন্তেকাল করার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক যায়গায় লুকিয়ে রেখেছি। আমি তিন দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন।’
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ‘আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারো, যিনি নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে? বালকটি দরবারের চারদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না।
হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো। কার হাত ছিলো এটি? বিশিষ্ট ছাহাবী হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার। তিনি বললেন, আমি তার জামিন হবো। ফিকিরের বিষয়, জামিন মানে হলো, যদি বালকটি ফিরে না আসে তবে হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মৃত্যুদন্ড কার্যকর হবে।
সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেলো, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না, তৃতীয় দিনে দু’ভাই হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার কাছে গেলো। তিনি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করবো। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার কাছে রওনা হলেন। পবিত্র মদীনা শরীফ উনার অধিবাসীগণ উনারাও পেছন পেছন যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে। সত্যিই কি হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মৃত্যুদন্ড কার্যকর হবে বালকের কারণে? চারদিকে পিনপতন নীরবতা। কি হতে চলেছে।
হঠাৎ মাগরিবের আযানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছলো। তাকে দেখে সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, ‘হে বালক তুমি কেন ফিরে এসেছো? আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো?’ বালকটি বললো, ‘আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিলো কিন্তু সে তা রাখেনি, তাই আমি ফিরে এসেছি।’
সাইয়্যিদুনা হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে বললেন, ‘আপনি কেন এই বালকের জামিন হলেন?’ হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, ‘আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন, আমি চাই না যে, কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিলো কিন্তু কোন মুসলমান তাকে সাহায্য করেনি।’ এ কথা শুনে সেই দুই ভাই বললো, ‘আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিলো কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।’ তারপর বালকটি মুক্তি পেলো। সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাহিদে মিল্লাত, শহীদে বালাকোট, আমীরুল মু’মিনীন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলবী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী মুবারক (১)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র “মাক্বামে মাহমূদ” উনার বেমেছাল তাফসীর বিষয়ে খারেজী জাহমিয়া ফিরকার মুখোশ উম্মোচন (২)
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












