সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথে নিরাপত্তা জোরদার: র্যাব
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। একই দিন আওয়ামী লীগসহ অন্য কয়েকটি দলেরও কর্মসূচি রয়েছে। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘আগামীকাল কয়েকটি রাজনৈতিক দল ঢাকায় সমাবেশ করবে। যার প্রেক্ষিতে সার্বিকভাবে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত প্যাট্রলিং করব, চেকপোস্ট স্থাপন করে নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে র্যাব। মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেদিকে খেয়াল রাখা হবে।’
মঈন বলেন, ‘ঢাকার প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে, যাতে কেউ অবৈধ অস্ত্র নিয়ে বা নাশকতা সৃষ্টির মতো কোনো ধরনের সামগ্রী নিয়ে প্রবেশ করতে না পারে। চেকপোস্ট স্থাপন করে প্রবেশদ্বারে নিরাপত্তা জোরদার করা হবে।’
খন্দকার মঈন আরও বলেন, ‘আমরা সাইবার প্যাট্রলিং করব। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের অপপ্রচারের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি যেন কেউ না করতে পারে, সেদিকে আমাদের নজরদারি থাকবে।’
অপর এক প্রশ্নের জবাবে মঈন বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলো সভা-সমাবেশ করবে, কিন্তু তারা মানুষের ভোগান্তির বিষয়গুলো বিবেচনায় নিয়ে করলে ভালো হয়। কারণ, বন্ধের দিনে এ ধরনের কর্মসূচিতে মানুষের ভোগান্তি কম হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সাথে বোয়িং কেনার চুক্তি বাতিল করতে হবে
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি প্রামাণ্যচিত্র প্রকাশ
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুরবানির আগে মসলার দাম ঊর্ধ্বমুখী
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, তলিয়ে গেছে চরের ফসল
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি আশাব্যঞ্জক
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের জন্য ৬ স্থলপথ খুলে পাকিস্তানের কৌশলগত বার্তা
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে আসছি, চুরি করতে না’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরাইলের ‘প্রযুক্তির মেরুদ-’ ভেঙে দিয়েছে ইরান
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)