সবুরে ‘দিলবাহার আজওয়া শরবত’ মেলে
, ১৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শরবতের জন্য অপেক্ষরত মানুষ পুরান ঢাকার আলুবাজার রোডের লুৎফর রহমান লেনে দেখা মিলবে দিলবাহার আজওয়া শরবত। যে শরবত বিক্রি শুরু হয় রাত ১১ টার পর। সমস্ত নগরী যখন নীরব হয় তখনো মানুষের কলরবে মুখরিত থাকে এই জায়গাটি। ঢাকার নানা প্রান্ত থেকে এই শরবত খেতে আসেন গরমে অতিষ্ঠ নাগরিকরা। দিলবাহার শরবতের বিক্রেতা সুমন। থরে থরে সাজিয়ে রাখেন শরবতের সব উপকরণ। তারপর ক্রেতাদের সামনে প্রস্তুত করেন এই বিশেষ শরবত। অনেক ক্রেতা এই শরবত কিনে বাসায়ও নিয়ে যান। সুমনের সহকারী এই পার্সেলগুলো সরবরাহের দায়িত্ব পালন করেন।
সুমনের দিলবাহার আজওয়া শরবত আলুবাজারের গলি দিয়ে এগিয়ে গেলে চা-পানের দোকান চোখে পড়বে, সেখানেই পাওয়া যায় শরবত খাওয়ার জন্য টোকেন। সুমনের এই শরবতে ঘন দুধের সঙ্গে মালাই ও বিভিন্ন ধরনের বাদাম মিশ্রণ করা হয়, সঙ্গে দেওয়া জাফরান ও সিক্রেট নানা উপকরণ। এছাড়াও যোগ করা হয় কর্নফ্লাওয়ার, চকলেট, ওটস, ডুমুরসহ বাহারি উপাদান।
সুমনের এই দিলবাহার আজওয়া শরবত খেতে চাইলে প্রথমেই সংগ্রহ করতে হবে টোকেন। সেই টোকেনের সিরিয়াল অনুযায়ী মিলবে কাঙ্খিত শরবত। যার সিরিয়াল যত আগে সে তত আগে পাবেন। ভিড় এড়াতে অনেকেই আগের দিন টোকেন সংগ্রহ করে রাখেন এবং পরের দিন আসেন শরবত খেতে।
শরবত খেতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনি বলেন, আমার কাছে ভালোই লেগেছে। উপকরণ হিসেবে দাম ঠিক আছে। এক্সপেএক্সটেশন আরো বেশি ছিলো। যারা অনেক মিষ্টি খেতে পছন্দ করে তাদের কাছে এই শরবত বেশি ভালো লাগবে।
সুমন বলেন, আমার শরবত বেশ ভালো বিক্রি হয় আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে অনেকেই খেতে আসেন। বেশিরভাগ লোকই বেশ প্রশংসা করেন। চাহিদা এত বেশি থাকে যে সবাইকে দিতেও পারি না।
পুরান ঢাকায় বিখ্যাত এই দিলবাহার আজওয়া শরবতের দাম রাখা হয় ১০০ টাকা। পার্সেলের জন্য অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। সুমনের এই শরবত খেতে চাইলে অবশ্যই সময় নিয়ে আসতে হবে অথবা টোকেন সংগ্রহ করতে হবে আগের দিন, নইলে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করতে চায় সরকার
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুস্তি প্রতিযোগিতায় প্রাণ গেল ‘বলি খেলোয়াড়’ হেলালের
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্পত্তির ভাগ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলো ছেলে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেয়া হচ্ছে
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, মজুত করলে লাভ হবে না’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাচার হওয়া অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ^াস
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘উপজেলা ও পৌরসভায় এখনই প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেই’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জুলাই শহীদ ও আহতদের সন্তানদের জন্য বিশ^বিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা’
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাধীনতা যুদ্ধের আকাক্সক্ষা আজও পূরণ হয়নি -ফখরুল
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)