সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ নয়, সরকারকে বিকল্প ভাবতে হবে
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে সব বিপণিবিতান ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত মেনে নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তারা বলছেন, সাধারণত সন্ধ্যার পরই ক্রেতাদের সিংহভাগ বিপণিবিতানে আসেন কেনাকাটা করতে। পিক সময়ে দোকান বন্ধ রাখলে ব্যবসায় ধস নামবে তাদের। এমতাবস্থায় দোকান খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারকে বিকল্প ভাবার আহ্বান জানিয়েছেন তারা।
ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, দোকানপাট বন্ধে সরকারের সময়সীমা বেঁধে দেওয়ার পর বড় ধরনের হোঁচট খেয়েছেন তারা। ফের এই সিদ্ধান্ত কার্যকর হলে ব্যবসায় আরও ধস নামবে বলে আশঙ্কা তাদের।
ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা ৭টায় দোকান বন্ধের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবে এবারের ঈদুল আজহায় গত কুরবানির ঈদের চেয়ে বিক্রি ৪০ থেকে ৫০ শতাংশ কমেছে। তাই ব্যবসায়ী নেতারা বলছেন, সন্ধ্যায় দোকান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসে সরকারের বিকল্প পন্থা অবলম্বন করা উচিত। ব্যবসায়ীরা প্রয়োজনে দুপুর ১২টায় দোকান খুলে রাত ১০টা পর্যন্ত ব্যবসা করতে চান।
জানতে চাইলে উদ্যোক্তা এবং ফ্যাশন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি আজহারুল হক আজাদ বলেন, আমাদের প্রায় ৬০ শতাংশ ক্রেতাই সন্ধ্যার পর কেনাকাটা করতে আসেন। ফলে সন্ধ্যার পর ব্যবসার সুযোগ সীমিত হলে বিক্রিতে বড় ধরনের প্রভাব পড়ে।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও শুধু শপিংমল ও মার্কেটকে লক্ষ্যবস্তু করা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন খাত ও স্থাপনায় বিদ্যুৎ ব্যবহার অব্যাহত থাকলেও বিধিনিষেধের মূল চাপ পড়ছে খুচরা ব্যবসার ওপর। অথচ শপিংমল ও মার্কেটগুলোই অর্থনীতিতে অর্থের প্রবাহ ও বাণিজ্যিক কর্মকা-ের অন্যতম কেন্দ্র।
আজহারুল হক আজাদ আরও বলেন, খুচরা ব্যবসার সঙ্গে লাখো মানুষের জীবিকা জড়িত। এখানে শুধু ব্যবসায়ী নন, কর্মচারী, সরবরাহকারী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন সেবাখাতের মানুষও নির্ভরশীল। ফলে ব্যবসার সময় সীমিত হলে এর প্রভাব পুরো অর্থনৈতিক শৃঙ্খলে পড়ে।
জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের নামে সবচেয়ে বেশি চাপ দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। বাস্তবে একটি দোকান বা মার্কেট কতটুকুই বা বিদ্যুৎ ব্যবহার করে? ক্ষুদ্র ব্যবসায়ীরা কোনো ধরনের সরকারি সহায়তা পান না। তারা নিজেদের চেষ্টায়ই ব্যবসা টিকিয়ে রাখেন। এখন সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করতে হলে তাদের আয় আরও কমে যাবে। এতে অনেক ব্যবসায়ী আর্থিক সংকটে পড়বেন।
বিদ্যুৎ সাশ্রয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, ক্লাব ও অন্যান্য বড় বড় স্থাপনায় এখনো ব্যাপকভাবে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। সেখানে দৃশ্যমান কোনো সাশ্রয়ের উদ্যোগ দেখা যায় না। কিন্তু বিদ্যুৎ ব্যবহারে তুলনামূলকভাবে খুবই ছোট অংশীদার ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরই বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।
এ বিষয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন, আমাদের প্রস্তাব হচ্ছে, প্রয়োজনে দোকান খোলার সময় পিছিয়ে দেওয়া হোক। সরকার চাইলে দুপুর ১২টা, ১টা বা ২টায় দোকান খোলার সময় নির্ধারণ করতে পারে। কিন্তু ব্যবসায়ীদের অন্তত রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া উচিত। কারণ ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনার পিক টাইম মূলত সন্ধ্যার পর থেকেই শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে যে সুবিধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা ব্যারেজের মাধ্যমে স্থায়ী পানি নিরাপত্তার অপেক্ষায় লাখো মানুষ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)