সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী ইসরায়েলের তেলনভ ও নাভাতিম -এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরুর ঘোষণা দিয়ে আইআরজিসি বলেছে, তারা সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সকল ফ্রন্টে ব্যাপক অভিযান পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আইআরজিসি গতকাল সোমবার বিবৃতিতে জানিয়েছে, “সর্বশক্তিমান আল্লাহ তায়ালার উপর আস্থা রেখে এবং উনার সাহায্য কামনা করে, কিছুক্ষণ আগে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা ‘ইয়া হায়দার কারার’ এই পবিত্র শ্লোগানে এবং ১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি উপহারস্বরূপ সন্ত্রাসী ইসরায়েলের তেলনভ ও নাভাতিম-এর কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের তিনটি স্থানে অবস্থিত বেশ কয়েকটি রাডার সাইটের ওপর শিশুহত্যাকারী সন্ত্রাসী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই অভিযানটি চালানো হয়েছে।
আইআরজিসি আরো বলেছে, দখলদার সেনাবাহিনীর আগ্রাসনের জবাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং লক্ষ্যবস্তুর তালিকা ঠিক করা এই পর্যায়ে অভিযানকারী দলগুলোর গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিলো।
আইআরজিসি তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তাদের সকল যুদ্ধ ও অভিযানকারী ইউনিট সকল ফ্রন্টে ব্যাপক অভিযান চালানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং শত্রুর পরিস্থিতি অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)