আপনাদের মতামত
সন্ত্রাসী ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শুধু ইরানীরাই একটু সোচ্চার গোটা সুন্নী মুসলিম বিশ্বের ভূমিকা চরম দুঃখজনক নীরবতার (নাঊযুবিল্লাহ!)
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯২ শামসী সন , ০১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) আপনাদের মতামত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইরান।
গত ২৮-১২-২০২৪ সাবতি (শনিবার) জাতিসংঘ মহাসচিবকে লেখা এক চিঠিতে ইরানের স্বাস্থ্যমন্ত্রী রেজা জাফারকান্ধি এই আহ্বান জানান। সন্ত্রাসী ইসরায়েল গত বছরের অক্টোবর থেকে গাজার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোর ওপর আগ্রাসন চালিয়ে আসছে; সেই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ বর্বরতা চালিয়েছে। ওইদিন ইসরায়েলি বাহিনী শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনিকে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর দখলদার বাহিনী হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এবং অনেক কর্মীকে আটক করে।
ডব্লিউএইচওর বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে ফেলা এবং উত্তর গাজায় ৮০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ এই অঞ্চলে থাকা ৭৫ হাজার অবশিষ্ট ফিলিস্তিনির জীবন একান্ত মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলেছে।
প্রাথমিক খবরে অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে। এর মধ্যে হাসপাতালটির ল্যাব ও অস্ত্রোপচার কক্ষও রয়েছে।
ইহুদিবাদী ইসরায়েলের এই বর্বরতার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানি স্বাস্থ্যমন্ত্রী। জাতিসংঘ মহাসচিবকে লেখা চিঠিতে জাফারকান্ধি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন আন্তর্জাতিক সমস্ত আইন ও চুক্তির চরম লঙ্ঘন। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কিংবা কোনো প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য তিনি জাতিসংঘ মহাসচিবের প্রতি জোরালো আহ্বান জানান।
উল্লেখ্য সুন্নী এবং ইসলামী ভাবধারার মুখপাত্র দাবিদার তুরস্ক এবং এরদোয়ান প্রথমে আশা জাগানিয়া কিছু কথা বললেও পরে কার্যত দেখা গেলো সেসব ফাঁকাবুলিতে পর্যবসিত। চরম দুঃখজনক এখন সে ফাঁকাবুলিও আর ছোড়া হচ্ছে না কেবলমাত্র ইরান ব্যতিত।
ইরানই এখন পর্যন্ত টুকটাক কিছু বলছে। কিন্তু প্রকৃত ইসলামের ধারক-বাহক সুন্নী বিশ্ব কেন বোবা শয়তানের ভূমিকায় থাকছে? গাজাবাসীর উপর এত নির্মম হত্যাকান্ড। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা তো দূরের কথা শক্ত প্রতিবাদও নেই। গাজার শেষ হাসপাতালও বন্ধ করেছে বর্বর ইসরায়েল। এরপরও মুসলিম বিশ্বের মুখ বন্ধ। তাদের অন্তরে কি এতই মহর পড়ে গেছে? নাঊযুবিল্লাহ!
-মুহম্মদ ওয়ালীউল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












