সন্তানধারণ নারীর জীবনে সেরা চ্যালেঞ্জের মধ্যে একটি (পর্ব-১)
মা শব্দটি যতটা বলতে সহজ এবং ছোট দেখায় কিন্তু বাস্তবে মা হওয়ার সোভাগ্য যাদের হয়েছে তারাই জানেন মা হওয়ার মতো জান্নাতি সুখ পৃথিবীতে দ্বিতীয় আর নেই। একজন নারী নিজ সন্তানের অস্তিত্বধারণ করা থেকে শুরু করে সন্তান প্রসব করা পর্যন্ত একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় যা ভাষা কিংবা শব্দমালা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না।
বর্তমানে কথিত আধুনিকতার ছোয়ায় সিজারের মাধ্যমে সন্তান ডেলিভারি করিয়ে তারা পরিপূর্ণ মাতৃত্বের স্বাদ নিতে পারছে না, যা নিঃস্বন্দেহে বলা যায়। সিজারের মাধ্যমে সন্তান ভুমিষ্ট করে অজান্তেই নিজের এবং সন্তানের বড় ধরণের ক্ষতি করে ফেলছেন যা সেইসময় বুঝা না গেলেও দ্বিতীয় বা ততোধিক সন্তান নিতে গিয়ে হারে হারে টের পাচ্ছেন। তাছাড়াও সিজারকৃত মা এবং সন্তানের যে সমস্ত ক্ষতি হয়ে থাকে তা নিম্নে তুলে ধরা হলো:
সিজারে সন্তানের ঝুঁকি:
- শ্বাসকষ্ট : সিজারের মাধ্যমে জন্মগ্রহণকারী শিশুদের শ্বাসকষ্টের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে যার কারণে তারা জন্মের কয়েক দিন খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে পারে (ক্ষণস্থায়ী ট্যাকিপনিয়া)। সাধারণত শিশুর শ্বাসকষ্টের সমস্যা হয়ে থাকে লেবার পেইন শুরু হওয়া ব্যতীত সিজারিয়ান ডেলিভারিতে।
- ইনজুরি : অস্ত্রোপচারের সময় ব্যবহৃত যন্ত্র থেকে নবজাতকের শরীরে আঘাত লাগতে পারে।
সিজারে মায়ের ঝুঁকি:
- রক্ত জমাট বাধা
- বুকে ব্যথা হওয়া
- অন্ত্রের সংক্রমিত হওয়া
- মূত্রাশয়ে সংক্রমিত হওয়া
- অত্যধিক রক্তপাত হওয়া
- পা ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া
- জরায়ুর আস্তরণ সংক্রমিত হওয়া
- ভবিষ্যতে গর্ভাধারণে ঝুঁকি বেড়ে যাওয়া
- সেলাইয়ের স্থানে অস্বাভাবিক ব্যথা হওয়া
ইত্যাদি ক্ষতিসমূহ মা এবং সন্তানকে স্বাভাবিক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায়। মা -সন্তান সুস্থসবল জীবনযাপনে নরমাল ডেলিভারির গুরুত্ব অনস্বীকার্য!
নরমাল ডেলিভারির পূর্বপ্রস্তুতি নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।
- ডাঃ সাইয়্যিদা আলিশা আশরাফ।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।