সচেতন মহলের আপত্তি সত্ত্বেও বাংলাদেশে স্টারলিংকের চার গেটওয়ে স্থাপন সম্পন্ন
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
স্যাটেলাইটভিত্তিক বিতর্কিত ইন্টারনেট স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেড সারা দেশে চারটি স্থানীয় গেটওয়ে স্থাপন করেছে। এর মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম আরও শক্তিশালী করতে চাইছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সাম্প্রতিক পরিদর্শনে জানা গেছে, গাজীপুরের হাইটেক পার্কে দুটি এবং রাজশাহী ও যশোরে একটি করে গেটওয়ে স্থাপন করা হয়েছে। যদিও পরিদর্শনের সময় স্টারলিংকের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় এগুলো সম্পূর্ণ কার্যকর কিনা তা নিশ্চিত হতে পারেনি বিটিআরসি।
অন্যদিকে স্থানীয় অংশীদার কোম্পানিগুলোর দাবি, ৯ আগস্ট থেকে কালিয়াকৈরের গেটওয়ে এবং ২০ আগস্ট থেকে রাজশাহী ও যশোরের গেটওয়ে বাণিজ্যিক ট্র্যাফিক বহন করছে।
কালিয়াকৈরের হাইটেক সিটিতে বড় আকারের অ্যান্টেনা কাঠামোসহ প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করেছে ফেলিসিটি আইডিসি লিমিটেড (এফআইডিসি), যারা এটি পরিচালনা করছে। রাজশাহীর গেটওয়ে পরিচালনা করছে বন্ডস্টেইন টেকনোলজিস, আর সাইটটিকে সামিট কমিউনিকেশন্স ফাইবার লিংকের মাধ্যমে কালিয়াকৈরের সঙ্গে যুক্ত করেছে।
যশোরের গেটওয়ে পরিচালনার দায়িত্বেও রয়েছে এফআইডিসি, যেখানে একাধিক অ্যান্টেনা স্থাপন করা হয়েছে এবং আরও কিছু কাজ এখনো চলমান। এছাড়া ফাইবার হোম অতিরিক্ত সংযোগ সরবরাহ করছে কালিয়াকৈর ও যশোরের সাইটে।
স্টারলিংক বাংলাদেশে কার্যক্রম পরিচালনার জন্য একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে তারা রবি আজিয়াটা পিএলসি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সঙ্গে চুক্তি করেছে।
অন্যদিকে বিএসসিএল আড়াই মিলিয়ন ডলারের চুক্তির মাধ্যমে স্টারলিংকের হার্ডওয়্যার ও ডেটা প্যাকেজ সংগ্রহ করছে। এতে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ছাড়াও তাদের সেবা পোর্টফোলিও আরও বিস্তৃত হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)