সচিবদের নিয়ে বৈঠক প্রসঙ্গে যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ ছানী, ১৩৯১ শামসী সন , ২৫ জুলাই, ২০২৩ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
হঠাৎ করেই সরকারের সিনিয়র সচিব ও সচিবদের নিয়ে বৈঠক করেছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকাল ১০টায় বৈঠকটি শুরু হয়। সভা শেষে বেলা সোয়া ১টার দিকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মন্ত্রিপরিষদ সচিব। সভায় তিনি সভাপতিত্ব করেন।
এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি বিশেষ কোনো মিটিং না। আমরা যে নিয়মিত মিটিং করি সেই মিটিং। এটি আগামীকাল ছিল, ওই সময় আমার অন্য একটি প্রোগ্রাম পড়েছে। সেজন্য মিটিং একদিন আগে করেছি।
তিনি বলেন, আমাদের তরফ থেকে বিশেষ কোনো নির্দেশনা ছিল না। আমরা এই মিটিংয়ে সাধারণত যে জিনিসটা আলোচনা করি সেটাই ছিল। আমাদের অনেকগুলো প্রস্তাব ছিল। আমাদের কিছু নিয়োগবিধি ছিল, অর্গানোগ্রাম অ্যাপ্রুভ করার বিষয় ছিল সেগুলো আমরা আলোচনা করেছি।
আমাদের যে সরকারি হাসপাতাল ছিল সেই হাসপাতালের নিয়োগবিধিটা আমরা করে দিয়েছি।
কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওইখানে আমরা কয়েকটা বিষয় আলোচনা করেছি। সেটি হচ্ছে প্রকল্প বাছাই করার ক্ষেত্রে আন্তর্জাতিক যে উইন্ডোগুলো তৈরি হচ্ছে সেখানে সচিবরা যেন একটি বেশি নজর দেন সেই বিষয় নিয়ে কথা হয়েছে।
বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে মন্ত্রিপরিষদসচিব বলেন, এই সভায় এটা নিয়ে আলোচনা হয় না।
বৈঠকের সিনিয়র সচিবসহ ৮০ জন সচিব উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)