সখীপুরের সুস্বাদু কাঁঠাল ঘিরে হাটে হাটে ব্যস্ততা, সপ্তাহে কোটি টাকার কেনাবেচা
, ০৪ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১ ছানী, ১৩৯৩ শামসী সন , ৩০ জুন, ২০২৫ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
টাঙ্গাইল সংবাদদাতা:
‘লাল মাটির পাহাড়িয়া অঞ্চল’ বলে খ্যাত টাঙ্গাইলের সখীপুর উপজেলায় উৎপাদিত সুস্বাদু কাঁঠালের চাহিদা সারা দেশে। শুধু কাঁঠাল বিক্রির জন্য এখানে বসে বড় বাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ক্রেতারা এসব বাজার থেকে কাঁঠাল কেনেন। ব্যবসায়ীদের হিসাবে, উপজেলা থেকে প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কাঁঠাল ঢাকাসহ দেশের নানা অঞ্চলে যাচ্ছে।
তবে হাটগুলোতে কাঁঠালের ব্যাপক বেচাকেনা হলেও দাম নিয়ে অসন্তুষ্ট কৃষক ও খুচরা বিক্রেতারা। তাদের অভিযোগ, গাছ থেকে কাঁঠাল সংগ্রহ, পরিবহন ও বাজারে আনতে যে খরচ হয়, বিক্রির পর হাতে তেমন কিছুই থাকে না।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের তথ্য বলছে, উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি বাড়িতেই কাঁঠালগাছ রয়েছে। বাড়ির আঙিনার এসব গাছ থেকেই প্রতিবছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হয়। উপজেলার কুতুবপুর, বড়চওনা, কচুয়া, মহানন্দপুর, নলুয়া, তক্তারচালা ও দেওদীঘিÍএ হাটগুলোতে কাঁঠালের বেচাকেনা বেশি হয়।
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুতুবপুর হাট সারা বছর কলার জন্য পরিচিত থাকলেও জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাস পর্যন্ত কাঁঠালের হাটে রূপ নেয়। হাটটি বসে শনি, রোব, মঙ্গল ও বুধবার। বড়চওনার হাট সোমবার, নলুয়ার হাট বৃহস্পতিবার, দেওদীঘি সোমবার, তক্তারচালা শনিবার, কচুয়া রোববার ও বুধবার এবং মহানন্দপুর হাট বসে মঙ্গলবার। একেকটি হাটে সপ্তাহে গড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার কাঁঠাল কেনাবেচা হয়। সব মিলিয়ে সখীপুর থেকে প্রতি সপ্তাহে প্রায় কোটি টাকার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
কাঁঠালের এই হাটকে কেন্দ্র করে চার মাস ধরে দুই থেকে আড়াই শ মানুষের কর্মসংস্থান হয় বলে জানালেন বেশ কয়েকজন আড়তদার। তারা বলেন, কেউ মাঠপর্যায়ে কাঁঠাল কেনেন, কেউ আবার সেগুলো ভ্যানগাড়িতে বহন করেন। অনেকেই চুক্তিভিত্তিক কাঁঠাল কেনার কাজে নিয়োজিত। এ ছাড়া বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদের কাঁঠাল ট্রাকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচুর শ্রমিক কাজ করেন এখানে।
কচুয়ার হাটে কাঁঠালের মূল্য নিয়ে কথা হয় পাইকারি বিক্রেতা আক্কাস আলীর সঙ্গে। তিনি বলেন, মাঝারি আকারের ১০০ কাঁঠালের লট বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ হাজার টাকা দরে। খুব বড় আকারের কাঁঠালের ক্ষেত্রে লটপ্রতি দাম ৭ থেকে ৯ হাজার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












